জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি হয়েছে ইতিমধ্যেই। তবে এখনও রাজ্যের সব জায়গায় সেই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ। সেই আবহে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় রাজ্য সড়কে টোটোর ধাক্কায় এক শিশুর মৃত্যু হল। নির্দেশের পরেও কীভাবে টোটো রাজ্য সড়কের উপর টোটো চলছে? সেই প্রশ্ন উঠেছে। পাঁচ বছরের ওই শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
ঘটনাটি কী হয়েছে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোবরডাঙার কাছারিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাঁচ বছর বয়সী ওই মৃত শিশুর নাম শুভজিৎ বিশ্বাস। এদিন সকালে গৃহশিক্ষকের বাড়ি থেকে পড়ে নিজেদের বাড়িতে ফিরছিল সে। সকাল ১০টা ৫ মিনিট নাগাদ বাড়ির কাছে কাছারিবাড়ি থেকে ঝনঝনিয়া যাওয়ার রাস্তা পার হচ্ছিল শুভজিৎ। সেই সময় ঝনঝনিয়ার দিক থেকে আসা টোটোটি বেপরোয়া ও গাফিলতিপূর্ণভাবে চালিয়ে তাকে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়ে ওই শিশু। ঘাতক টোটোটির চাকা ওই শিশুর শরীরের উপর উঠে গিয়েছিল!
দুর্ঘটনা দেখে দ্রুত স্থানীয়রা সেখানে ছুটে যায়। ওই শিশুকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় গোবরডাঙা থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে টোটোচালক বিল্টু বিশ্বাসকে। দুর্ঘটনাগ্রস্ত টোটোটিও আটক করেছে পুলিশ। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে