স্টাফ রিপোর্টার, মালদহ: ৪৮ ঘণ্টার মধ্যেই সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার করল মালদহের চাঁচোল থানার পুলিশ৷ গত ২৪ জানুয়ারি বিকেলে মালতিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চাঁচোল ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের মাঞ্জুরি বিবির সদ্যোজাত কন্যাসন্তান চুরি যায়৷ এই ঘটনায় চাঁচোল থানার পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে৷ ধৃত দুই মহিলার নাম জোৎস্না বিবি ও নুরজাহান বেওয়া৷ তারা সম্পর্কে মা ও মেয়ে৷ তাদের বাড়িতুয়া থানার বোলতাপুকুরে৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে চাইছে শিশু চুরির পিছনে কোনও পাচারচক্রের যোগ আছে কি না৷
Advertisement
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে চিঠি এনসিপিআইয়ের
-
‘জব করিনা মেট মীরা’, তিক্ততা ভুলে প্রাক্তন শাহিদের স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বেবোর, ডাকলেন ‘সুন্দরী’ বলেও
-
পোলাওয়ের সঙ্গে বিড়ালের মাংস পরিবেশন! পুজোর মুখে জোর শোরগোল
-
মা চাকুরিজীবী? কোনও সুবিধা মিলবে না সন্তানদের! স্কুলের ‘নিদান’ ঘিরে বিতর্ক
-
সাউথ পয়েন্টে রক্তারক্তি! বই নিয়ে বচসা, সহপাঠীর গলায় ছুরি ক্লাস নাইনের পড়ুয়ার