Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
South Point School

সাউথ পয়েন্টে রক্তারক্তি! বই নিয়ে বচসা, সহপাঠীর গলায় ছুরি ক্লাস নাইনের পড়ুয়ার

Kolkata: রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। 

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৫০

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৫০

options
link
সাউথ পয়েন্টে রক্তারক্তি! বই নিয়ে বচসা, সহপাঠীর গলায় ছুরি ক্লাস নাইনের পড়ুয়ার zoom
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ছাত্র। নিজস্ব ছবি।
Advertisement

বই ছেড়া নিয়ে বচসা। পরিকল্পনা করে বাড়ি থেকে ছুরি এনে সহপাঠীর গলায় কোপ মারার অভিযোগ ক্লাস নাইনের পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনায় দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে (South Point School) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

জানা গিয়েছে, সম্প্রতি এক ছাত্রের বই ছিড়ে দেয় তারই সহপাঠী। বই ছেড়ায় শিক্ষকের কাছে বকাও খায় সে। এরপরেই সহপাঠীর উপর রাগ জন্মায় ক্লাস নাইনের ওই ছাত্রের। আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শিক্ষকের কাছ থেকে বকা খাওয়ায় তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। বুধবার বাড়ি থেকে ছুরি নিয়ে স্কুলে আসে সে। দুপুর সাড়ে ১২টা নাগাদ সেই ছুরি দিয়েই সহপাঠীর উপর হামলা চালায় অভিযুক্ত ছাত্র। স্কুলে কীভাবে কোনও ছাত্র ছুরি নিয়ে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, হামলার আগে রিসার্চ করেছিল অভিযুক্ত পড়ুয়া। কোনও অপ্রাপ্তবয়স্কের খুনের সাজা কী হতে পারে তা তার জানা ছিল। সে জানত, খুন করলে তাকে জুভেনাইল আদালতে তুলে হোমে পাঠানো হবে। তাঁর ধারণা ছিল, ১৮ বছরের আগেই সেখান থেকে মুক্তি পেতে পারবে সে। আক্রান্ত ছাত্রের বাবার দাবি, রীতিমতো রিসার্চ করে খুনের পরিকল্পনা করা হয়েছে। ছুরির আঘাতে গুরুতর জখম হন ক্লাস নাইনের ওই পড়ুয়া। তাঁকে তড়িঘড়ি রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা করেন শিক্ষকরা। স্কুলের তরফে এই বিষয়টি গড়িয়াহাট থানায় জানানো হয়েছে। জানা গিয়েছে, গতবছর অভিযুক্ত ছাত্রের মা আত্মঘাতী হন। তারপর থেকেই তার ব্যবহারে পরিবর্তন দেখা যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.