Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Canning

ষোলোতেই বিয়ের চাপ প্রেমিকের! মানতে নারাজ পরিবার, ক্যানিংয়ে উদ্ধার ছাত্রীর দেহ

মৃতার নাম আসমীরা খাতুন। বয়স ১৬ বছর। দশম শ্রেণির ছাত্রী। বুধবার মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়েছে।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৮:১৮

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৮:১৮

options
link
ষোলোতেই বিয়ের চাপ প্রেমিকের! মানতে নারাজ পরিবার, ক্যানিংয়ে উদ্ধার ছাত্রীর দেহ zoom
প্রতীকী ছবি।
Advertisement

তরুণের প্রেমে হাবুডুবু নাবালিকার। বাড়ি থেকে পালিয়ে যায়। ফিরিয়ে আনে পরিবার। ছেলে পক্ষকে জানানো হয়, প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে নয়। তবে অভিযোগ, প্রেমিক বিয়েতে চাপ দিচ্ছিল। অভিযোগ তাতেই আত্মঘাতী নাবালিকা। ক্যানিংয়ের (Canning) বাড়ি থেকে উদ্ধার দেহ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি পঞ্চায়েত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা জোহর আলি হালদার ও জরিনা হালদার। দম্পতির ৪ মেয়ে। মেজো মেয়ে আসমীরা খাতুন। বয়স ১৬ বছর। দশম শ্রেণির ছাত্রী। বুধবার তারই মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে জীবনতলার মৌখালি গ্রামের সায়ন জমাদেরর সঙ্গে আলাপ হয় নাবালিকার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এমনকী একসময় পালিয়েও যায় তারা। এরপর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে ওই ছাত্রীর পরিবারের লোকজন। এমন ভাবেই চলছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, সায়ন বারবার বিয়ের জন্য বলতে থাকে। হালদার দম্পতি জানিয়ে দেয়, “বর্তমান পরিস্থিতি খারাপ। আইনের জটিলতা রয়েছে। মেয়ের বয়স হয়নি। বয়স না হলে বিয়ে দেওয়া সম্ভব নয়।” সঠিক সময়ে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে বলেও জানান তাঁরা। অভিযোগ সায়ন বারবার চাপ সৃষ্টি করতে থাকে। বুধবার সকালে সায়নের সঙ্গে ওই নাবালিকার ফোনে কথাও হয়। এরপর ওই নাবালিকা পরিবারের সকলের অলক্ষ্যে নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা দেখতে পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত ছাত্রীর মা জরিনা হালদার জানিয়েছেন, “সকালে কাজে গিয়েছিলাম। প্রতিবেশীদের থেকে ঘটনার কথা জানতে পারি, মেয়ে গলায় দড়ি দিয়েছে। মৌখালির সায়ন জমাদারের সঙ্গে দীর্ঘদিন প্রেম চলছিল। আমরা জানতে পেরে বিয়ে দিইনি। কারণ মেয়ের বয়স হয়নি। প্রাপ্ত বয়স হয়ে গেলে পরে বিয়ে দেওয়ার কথা বলি। ছেলে চাপ দিচ্ছিল। এদিন দু’জনের মধ্যে ফোনে কথাও হয়। মনে হয় সায়ন এমন কিছু বলেছে,যার জন্য মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছি। যাতে করে সায়নের শাস্তি হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.