Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
AC local

পুজোর মরশুমে যাত্রীদের জন্য সুখবর! একাধিক রুটে এসি ট্রেনের অতিরিক্ত স্টপেজ ঘোষণা রেলের

আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:৫৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:৫৮

options
link
পুজোর মরশুমে যাত্রীদের জন্য সুখবর! একাধিক রুটে এসি ট্রেনের অতিরিক্ত স্টপেজ ঘোষণা রেলের zoom
ফাইল চিত্র।
Advertisement

পুজোর মুখে লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর! বাড়তে চলেছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত চলা এসি লোকালের স্টপেজ। শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়াবে। এই দু’স্টেশনে আগেই পরীক্ষামূলক ভাবে স্টপেজ দিয়েছিল রেল। এবার সেই মেয়াদ বাড়ানো হল। ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ লোকাল গোপালনগর ও বামনগাছিতে দাঁড়াবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

শিয়ালদহ ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট–শিয়ালদহ এসি লোকালের শিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদ বাড়ানো হয়েছে। এই রুটে আপ এসি লোকাল ইছাপুরে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। হালিশহরে পৌঁছবে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালিতে পৌঁছবে ৮ টা ১২ মিনিটে। অন্যদিকে সকালে ফিরতি পথে ডাউন ট্রেনটি শিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে, এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে থামবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্টপেজ বাড়ানো হয়েছে, শিয়ালদহ-বনগাঁ- রানাঘাট এসি লোকালেরও। আপ ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে পৌঁছবে ৭টা ২ মিনিটে। গোপালনগর পৌঁছবে ৮টা ১৯ মিনিটে। সেটি রানাঘাটে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। পরের দিন সকালে ডাউন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালটি গোপালনগরে পৌঁছবে সকাল ৭টা ৩৪ মিনিটে। বামনগাছিতে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। ট্রেনটি শিয়ালদহে ৯টা ৩৮ মিনিটে।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, “শহরতলির রুটে যাতায়াতকারী যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত স্টপেজগুলি দেওয়া হয়েছে। আরও বেশি সংখ্যক যাত্রীদের দৈনন্দিন যাত্রায় এসি ট্রেনের পরিষেবার সুযোগ করে দেওয়াই লক্ষ্য।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.