Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Barasat

৩ মাস আগে পালিয়ে বিয়ে, শ্বশুরবাড়িতে নববধূর রহস্যমৃত্যু! জামাইকেই দুষছে যুবতীর পরিবার

মৃতার পরিবারের দাবি, আগে দুটো বিয়ে করেছিলেন জামাই। বিয়ের পর মেয়ে সে বিষয়ে জানতে পারে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৪০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৪০

options
link
৩ মাস আগে পালিয়ে বিয়ে, শ্বশুরবাড়িতে নববধূর রহস্যমৃত্যু! জামাইকেই দুষছে যুবতীর পরিবার zoom
দমদমের যুবতী রিয়া দেবনাথ।
Advertisement

বাড়িতে কেউ মেনে নেয়নি প্রেমিককে। কিন্তু তাঁর গলাতেই মালা দেবেন বলে এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন দমদমের যুবতী। মাত্র ৩ মাস আগে বারাসতের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন, মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে উদ্ধার নববধূর নিথর দেহ। মৃতার পরিবারের দাবি, আগে দুটো বিয়ে করেছিলেন জামাই। বিয়ের পর মেয়ে সে বিষয়ে জানতে পারে। অভিযোগ, তা নিয়ে কিছু বলতে গেলেই শুরু হয় অত্যাচার। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, দমদমের ওই যুবতীর নাম রিয়া দেবনাথ। একটি বেসরকারি সংস্থার চাকরি করতেন তিনি। সেই সূত্রেই আলাপ বারাসতের (Barasat) শালবাগানের বাসিন্দা প্রসেনজিৎ বসুর সঙ্গে। মাত্র তিন মাস আগেই একরকম পরিবারের অমতে গিয়ে প্রসেনজিৎকে বিয়ে করেছিল রিয়া। তাঁর পরিবারের দাবি, মঙ্গলবার রাতে দম্পতির মধ্যে কোনও কারনে অশান্তি শুরু হয়। মেয়ের ফোন পেয়ে দমদম থেকে বারাসতে রিয়ার শ্বশুরবাড়িতে যান তাঁর মা। কিন্তু সেখানে পৌঁছতেই থ হয়ে যান তিনি। দাবি, বাড়িতে পৌঁছে তিনি দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানার উপর পড়ে রয়েছে মেয়ের দহ। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই জামাই মত্ত অবস্থায় মেয়েকে মারধর করতেন। আগে তাঁর দুটো বিয়ে হয়েছিল বলে জানতে পারে মেয়ে। তারপর থেকে শুরু হয় অশান্তি। বুধবার মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত হাসপাতালে। রিয়ার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রিয়া আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে মারধর করে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে বর্ধমানের কাঁটাপুকুর দুর্গা মন্দির এলাকায়। মৃত বধূর নাম সুইটি কুমারী (৩৫)। সুইটির বাবার অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামী ও দাদাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

বর্ধমানে গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ধৃতদের আদালতে পেশ। নিজস্ব ছবি।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.