ফের সান্দাকফুর (Sandakphu) পথে মৃত্যু পর্যটকের! সান্দাকফু-ফালুটের পথে ট্রেকিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। মঙ্গলবার রাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। চারজন বন্ধুর গ্রুপ ঘুরতে গিয়েছিলেন। উপরের দিকে উঠতেই এই ঘটনা। মৃত্যুর ঘটনা জানাজানি হতে পর্যটক মহলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কঠিন পরিস্থিতিতে পর্যটকের মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে মার্চ মাসে সান্দাকফু যাওয়ার পথে টংলুর কাছাকাছি এলাকায় ঘুমের মধ্যেই মৃত্যু হয় কলকাতার পার্ক স্ট্রিটের বাসিন্দা ইমরান আলি নামে এক পর্যটকের। এ ছাড়াও দমদমের অঙ্কিতা ঘোষ, কলকাতার ভবানীপুরের আশিষ ভট্টাচার্য-সহ একাধিক পর্যটক পাহাড়ের দুর্গম ও রোমাঞ্চকর ট্রেকে গিয়ে উচ্চতাজনিত সমস্যা অথবা শ্বাসকষ্টের কারণে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
মৃত পর্যটকের নাম প্রিয়তোষ অধিকারী। বয়স ২৬। যুবক কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রিয়তোষ বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন। চারজন বন্ধুর ঘুরতে বেরিয়েছিলেন। দলটি সিকিমের ওখরে থেকে একজন স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে ফালুটে প্রবেশ করে। মঙ্গলবার সেখানে পৌঁছন তাঁরা। হঠাৎ তাঁর শরীর খারাপ হতে শুরু করে। রাতেই মৃত্যু হয়। সান্দাকফু ও মানেভঞ্জনের ‘ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন’ ওই এলাকা থেকে মৃতদেহ নিচে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রিয়তোষের মৃত্যুর ঘটনা জানাজানি হতে পর্যটক মহলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কঠিন পরিস্থিতিতে পর্যটকের মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে মার্চ মাসে সান্দাকফু যাওয়ার পথে টংলুর কাছাকাছি এলাকায় ঘুমের মধ্যেই মৃত্যু হয় কলকাতার পার্ক স্ট্রিটের বাসিন্দা ইমরান আলি নামে এক পর্যটকের। এ ছাড়াও দমদমের অঙ্কিতা ঘোষ, কলকাতার ভবানীপুরের আশিষ ভট্টাচার্য-সহ একাধিক পর্যটক পাহাড়ের দুর্গম ও রোমাঞ্চকর ট্রেকে গিয়ে উচ্চতাজনিত সমস্যা অথবা শ্বাসকষ্টের কারণে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?
-
বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু… মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের