পুজো প্রায় দোরগোড়ায়। এই সময়ে রূপ সচেতনরা নিশ্চয়ই আরও বেশি করে মন দিয়েছেন রূপচর্চায়। কারণ, নইলে ভালো পোশাক পরেও মন খুঁতখুঁত করতে বাধ্য। কেউ কেউ আবার ভাবেন সময়ের অভাবে রূপচর্চা করা হচ্ছে না। হাতে সময় না থাকলেও চিন্তা নেই। বরং সামান্য একফোঁটা তেলেই হবে ম্য়াজিক। রোজ রাতে মাসাজেই মুখ হবে চাঁদের মতো ফুটফুটে।
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, কী সেই তেল? ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। তাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড এবং ময়েশ্চারাইজার। কীভাবে ব্যবহার করবেন? রাতে বাড়ি ফিরে অবশ্যই মুখ পরিষ্কার করে নিন। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঘুমনোর আগে হাতের তালুতে সামান্য নারকেল তেল নিন। হালকা হাতে মুখে মাসাজ করুন। তাতেই মিলবে দারুণ ফল। সকালে উঠে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না।
আরও পড়ুন:

নারকেল তেল ত্বকে মাসাজের ফলে দাগছোপ দূর হয়। ত্বক হয় আরও উজ্জ্বল। রক্তসঞ্চালন বেড়ে যাওয়ার ফলে ব্রণর সমস্যা থেকেও রেহাই পাওয়া সম্ভব। আবার রাতভর নারকেল তেল মাখার ফলে দূর হবে শুষ্কতা। আরও আর্দ্র হবে ত্বক। বলিরেখা কিংবা বয়সের ছাপও পড়বে না ত্বকে। তার ফলে স্বাভাবিকভাবেই আপনি হয়ে উঠবেন আরও মোহময়ী। তাই আর দেরি করবেন না। বরং পুজোর আগে কটারাত ভালো করে নারকেল তেল দিয়ে মুখ মাসাজ করে ঘুমোতে যান। ভালো ফল পেতে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমোতে হবে। আর খাদ্যতালিকা ফল, শাকসবজি রাখতে হবে। বেশি করে জল খেতেও ভুলবেন না। এই নিয়মগুলি মেনে চললে উৎসবে ভিড়ের মাঝে আপনি হয়ে উঠবেন ব্যতিক্রমী। সকলের ঈর্ষার কারণও হয়ে উঠতে পারেন আপনিই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?