TMC-BJP Clash

বিজেপির রক্তদান শিবিরে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ

এর প্রতিবাদে শিবপুর থানায় ঢুকে বিক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২১:৫৯

options
link
বিজেপির রক্তদান শিবিরে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
২৮ সেপ্টেম্বর, সোমবার। থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। নিজস্ব ছবি।

একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ (TMC-BJP Clash)। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়াল শিবপুর ট্রামডিপোতে। অভিযোগ, বিজেপির তরফে আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের লোকজন ভাঙচুর চালান। এর প্রতিবাদে শিবপুর থানায় ঢুকে বিক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। একই সঙ্গে তৃণমূল সমর্থকদের তরফেও শিবপুর থানায় বিজেপির বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

সোমবার শিবপুরে বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদিন সন্ধ্যার এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিকান্দার খান বলেন, ‘‘বিজেপি কেন রক্তদান শিবির করেছে? স্থানীয় লোকজন কেন সেখানে রক্ত দিয়েছেন? এই প্রশ্ন তুলে স্থানীয় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী আমাদের নেতা-কর্মীদের উপর চড়াও হয়। তাঁদের মারধর করে। এরই প্রতিবাদে আমরা থানায় বিক্ষোভ দেখিয়েছি।’’

Advertisement

অন্যদিকে এক তৃণমূল সমর্থক মহম্মদ দাউদ আনসারি অভিযোগ করেন, ‘‘বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা আমার বাড়িতে চড়াও হয়ে আমাদের বাড়ির মহিলাদের মারধর করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করতে এলে সেখানেও বিজেপির লোকেরা তাড়া করে আমাদের মারধর করছে।’’

এই প্রসঙ্গে হাওড়ার বিজেপি নেতা তথা উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, ‘‘কী হয়েছে আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি। রক্তদান শিবির নিয়ে এরকম গন্ডগোল কাম্য নয়। কারণ রক্তদান একটি সামাজিক সেবা। রক্তদান শিবিরকে নিয়ে কেন এরকম হল তা দলীয় স্তরে খোঁজখবর নিয়ে দেখছি।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.