বাবুল হক, মালদহ: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! বন্যা ত্রাণের টাকা খরচের রিজিউলেশন বৈঠকে চুলোচুলি, মারধরে জড়িয়ে পড়েন বিজেপির পঞ্চায়েত সদস্য-সদস্যরা। আক্রান্ত দু’পক্ষের দুই বিজেপি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা। একে অপরের বিরুদ্ধে পুলিশে দায়ের অভিযোগ করেছেন তাঁরা। বৃহস্পতিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বিজেপি পরিচালিত মালদহের মানিকচকের ভূতনীর দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
লাগাতার বৃষ্টির জন্য ভূতনীর দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের সমস্যা মেটাতে সরকারের তরফে বন্যাত্রাণ, নৌকা ভাড়া-সহ বিভিন্ন খাতে মোট ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। স্থানীয় প্রশাসনের তরফে সম্প্রতি সেই টাকা খরচের হিসাব চাওয়া হয়। রেজিউলেশন তৈরি জন্য বৈঠকে বসেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা। সূত্রের খবর, সেই বৈঠকে মতানৈক্য হয় তাঁদের। তা থেকে বাদানুবাদ। বচসা গড়ায় হাতাহাতিতে। চুলোচুলিও হয় বলে খবর। বিজেপির দুই মহিলা পঞ্চায়েত সদস্য একে-অপরের বিরুদ্ধে মারধর, পালটা মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন।
যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি জানান, বন্যাত্রাণের টাকা ভাগাভাগি নিয়েই বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। যদিও বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডলের দাবী, ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে। তারা আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলবেন।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা