বাবুল হক ও শঙ্কর রায়: পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের মানিকচক ও উত্তর দিনাজপুরের চোপড়া৷ মানিকচকে কংগ্রেস কর্মীদের ছোঁড়া গুলিতে মৃত দুই তৃণমূল কর্মী৷ বোমার আঘাতে জখম চার বছরের এক শিশু৷ মাথায় গুরুতর আঘাত নিয়ে কিষাণ শেখ নামের ওই শিশু ভরতি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন আরও তিন রাজনৈতিক কর্মী৷ সোমবার সকালে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়ে পড়ে চোপড়ার লক্ষ্মীপুরে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস কর্মীদের উপর মৃদু লাঠিচার্জ করে পুলিশ৷ মানিকচক ও চোপড়ায় বোর্ড গঠনকে কেন্দ্র কংগ্রেস-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মানিকচক ও চোপড়া থানার পুলিশ৷
[মোমো আতঙ্কের গ্রাসে উত্তরবঙ্গ, মারণগেমের লিংক পৌঁছল আরও তিনজনের কাছে]
মানিকচক থানার গোলপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১০টি৷ পাঁচটি তৃণমূল ও বাকি পাঁচটি আসন দখলে রেখেছে কংগ্রেস৷ অভিযোগ, বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে৷ কংগ্রেস ও তৃণমূলের তরফে পৃথক ভাবে বোর্ড দাবি জানানো হয়৷ কংগ্রেসের প্রস্তাব খারিজ করে দেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান পদের অন্যতম দাবিদার সরিউদ্দিন৷ বোর্ড গঠনের বিরোধিতা করায় তৃণমূলের উপর হামলা হয় বলে অভিযোগ৷ চলে বোমা ও গুলি৷ বোমার আঘাতে সালাম শেখ (২৬) ও আজাহার শেখ নামের দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়৷ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে রেহাই মেলেনি চার বছরের শিশুও৷ বোমার আঘাতে মাথায় গুরুতর চোট নিয়ে শিশুটি মালদহ মেডিক্যাল হাসপাতালে৷ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷
[দাম্পত্য কলহের জের, স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী যুবক]
মানিকচকের পাশাপাশি বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ সোমবার সকালে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া অংশ নিতে গিয়েছিলেন কংগ্রেস কর্মীরা ৷ কিন্তু, মামলা কারণে বোর্ড গঠন স্থগিত হয়ে যায়৷ এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কংগ্রেস কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে৷ নতুন করে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর৷
[দুর্গাপুরে বাড়িতে ঢুকে প্রাক্তন শিক্ষককে কুপিয়ে খুন, গ্রেপ্তার ১ দুষ্কৃতী]
সর্বশেষ খবর
-
ডিসান হাসপাতালের অভিনব ওয়াকাথন, শহরের রাস্তায় ওয়ার্ল্ড হার্ট ডে-তে মিলল সুস্থ থাকার বার্তা
-
‘বই খাতা প্যাকআপ, রাতভর ঠাকুর দেখা সঙ্গে আইসক্রিম খাওয়া’, শারদীয়ার স্মৃতিচারণায় রূপাঞ্জনা
-
রোজভ্যালির টাকা ফেরতের নির্দেশ, বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি চিহ্নিত করতে বলল হাই কোর্ট
-
খাগড়াগড়-কাণ্ডের ১২ বছর পর ফের বঙ্গে সক্রিয় জেএমবি! এবারও ‘বৃহত্তর বাংলাদেশ’ গঠনের ছক?
-
নলিনে গঙ্গা, কাশীবোসে ওরলি, ‘ছন্নছাড়া’ হাতিবাগান, হেলদি লড়াই, ভিড় টানতে প্রস্তুতি উত্তরে