Suvendu Adhikari

রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় ৯ কোটি টাকা

Rakhi Bandhan 2026: কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৪:২০

options
link
রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় ৯ কোটি টাকা
রাখিবন্ধন উৎসবে বিপুল বরাদ্দ রাজ্যের।

রাজ্যে শুক্রবার ধুমধাম করে পালিত হতে চলছে রাখিবন্ধন উৎসব (Rakhi Bandhan 2026)। এই উৎসবের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র এই রাখি বাবদ খরচ হচ্ছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। এদিন সকাল ১০ টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রায় আড়ায় হাজার পড়ুয়া উপস্থিত থাকবেন। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisement

রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্য়ে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে জন্য সব থেকে বেশি মোট ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। রাখিবন্ধন উৎসব পালনের জন্য ২২টি জেলা সদর দপ্তর পাবে ২২ লক্ষ। জিটিএ ও কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা করে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা। ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার।  ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে ৩৪৫টি ব্লকে পালিত হবে রাখিবন্ধন উৎসব।

Advertisement

রাজ্যে পালাবদলের পর এই প্রথম বাংলায় পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এবারের উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবোধের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুক্রবার সকাল ১০ টায় কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন উৎসবেও উপস্থিত থাকতে পারেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.