CM Suvendu Adhikari

কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর

'পরিবর্তনের' বঙ্গে কর্মসংস্থান নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:০৭

options
link
কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর
'চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই', মুর্শিদাবাদ দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে 'অভিভাবক' শুভেন্দু

ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের জোয়ার দেখছে বাংলা। অতীত হয়েছে সিন্ডিকেট রাজ। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দুর সরকার। এবার সেই আত্মবিশ্বাসে ভর করেই বেকারত্ব ঘোচানোর পথে নতুন আশা দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “বাংলায় ত্রিস্তরীয় কর্মসংস্থান হবে।” আগামী কয়েক মাসে ১ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement

বঙ্গে কর্মসংস্থানের ত্রিফলা! বেকারত্ব ঘোচাতে নতুন দিশা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর দাবি, “এবছর স্নাতকে ভর্তির সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। অভিভাবকরা বুঝতে পারছেন, বিজেপি সরকার এসেছে। এবার কাজ হবে। তাই সকলে উচ্চশিক্ষায় জোর দিয়েছে। যার ফলে আমি গর্বিত।” বেকারত্ব ঘোচাতে রাজ্যে ত্রিস্তরীয় কর্মসংস্থানে জোর দেবে রাজ্য সরকার। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থানের তিনটি স্তর হল – মেধার ভিত্তিতে সরকারি চাকরি, বেসরকারি প্ল্যান্টে কর্মসংস্থান, ব্যবসায়ীদের জন্য স্বপ্ল সুদে লোন, যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার।

Advertisement

মেধার ভিত্তিতে সরকারি চাকরি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, সরকারি চাকরি দিয়ে বেকারত্ব সমস্যার সম্পূর্ণ সমাধান করা যায় না। তিনি বলেন, “আগামী কয়েক মাসে ১ লক্ষ সরকারি চাকরি হবে। মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন আবেদনকারীরা।”

Advertisement

বেসরকারি প্ল্যান্টে কর্মসংস্থান
বেসরকারি বিনিয়োগকারীদের প্ল্যান্টে ডিরেক্ট, ইনডিরেক্ট কর্মসংস্থান। বাংলায় বিনিয়োগ বাড়লে নিঃসন্দেহে কর্মসংস্থান বাড়বে। লাক্স কোজি কারখানায় ৯ হাজার কর্মসংস্থান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

ব্যবসায়ীদের স্বল্প সুদে লোন, গ্যারান্টার সরকার
মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে চায় লিমিটেড ইনকাম নয়। পরিশ্রম করে ব্যবসা করব, লোন নেব, লোন শোধ করব। প্রচুর রোজগার করব। নিজের ব্যবসার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্বরোজগার যোজনা থেকে স্বপ্ল সুদে লোন দেওয়া হবে। যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। বিজেপি আমলে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ বিজনেস ম্যান তৈরি করব। কর্মসংস্থানের ‘ত্রিশক্তি’-ই বেকারত্ব মোচন করবে।”

এদিন মুখ্যমন্ত্রী জানান, ১০০ কোটির উপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্রও। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়। সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। ডানকুনিতে লাক্সের কারখানা সম্প্রসারণ ও ৬০০ কোটির বিনিয়োগের অনুষ্ঠানে কড়া অবস্থানের কথা জানান শুভেন্দু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.