বাবুল হক, মালদহ: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এবার সেই ভোট পরবর্তী হিংসার বলি হলেন এক কংগ্রেস কর্মী। তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকায়।
জানা গিয়েছে, মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি মহম্মদ নাসির-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা মহম্মদ নাসির-সহ তাঁর দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকে।
[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]
সইফুদ্দিনের কথায়, “শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ধরমপুর বাজার থেকে ফেরার সময় আমাদের কংগ্রেস কর্মী আকমাল শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দুই পায়ের গোড়ালি-সহ পায়ের বিভিন্ন অংশে নৃশংস ভাবে কোপ মেরেছিল দুষ্কৃতীরা।” আশঙ্কাজনক অবস্থায় আকমালকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনাকে তৃণমূল পারিবারিক অশান্তি বলে দাবি করেছে।
[আরও পড়ুন: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি, বাংলার কপালে মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে?]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর