Anandi Saha

কালী বেশে ‘নগ্ন’ নৃত্য! ‘ভাইরাল হওয়াই উদ্দেশ্য?’, খোঁচা নেটিজেনদের, চেনেন আনন্দীকে?

নাচ শেখানো ছাড়াও রূপটান শিল্পী হিসেবেও কাজ করেন আনন্দী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৮:৪৬

options
link
কালী বেশে ‘নগ্ন’ নৃত্য! ‘ভাইরাল হওয়াই উদ্দেশ্য?’, খোঁচা নেটিজেনদের, চেনেন আনন্দীকে?
ছিন্নমস্তা রূপে নৃত্যশিল্পী আনন্দী সাহা।

সোশাল মিডিয়া এখন প্রচারের মাধ্যম। ফেসবুক, ইউটিউবের মতো প্লাটফর্মের হাত ধরে বর্তমানে খুব সহজেই যে কেউ তার প্রতিভা তুলে ধরতে পারে কোটি কোটি মানুষের কাছে। ঠিক এই ভাবে কালীবেশে নিজের নাচের ভিডিও পোস্ট করে বিতর্কে জড়ালেন এক রূপান্তরকামী নৃত্যশিল্পী। কিছু মানুষ তাঁর নাচের প্রশংসা করলেও অধিকাংশই বলছে, ‘ভাইরাল হতে ঈশ্বরকে ব্যবহার করা হয়েছে।’ ঘটনাকে কেন্দ্র করে সরগরম সোশাল মিডিয়া।

Advertisement

সোশাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই শিল্পীর নাম আনন্দী সাহা। জানা গিয়েছে, আনন্দী রূপান্তরকামী। তিনি তারাপীঠের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি মেকআপ ও নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। বর্তমানে নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত তিনি। নাচ শেখানো ছাড়াও রূপটান শিল্পী হিসেবেও কাজ করেন আনন্দী। দিন কয়েক আগে একটি নাচের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন তিনি। ঠিক যেন মা কালী, মঞ্চে রীতিমতো তাণ্ডব করেন তিনি। তাঁর নাচ মন কেড়েছে সকলেরই। তবে বিতর্ক দানা বেঁধেছে ছিন্নমস্তা রূপে তাঁর পোশাক ও কিছু অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে। এক দৃশ্যে দেখা গিয়েছে পিঠ থেকে চুল সরিয়ে হাতে ধরলেন আনন্দী। সেখানে তাঁর নিতম্ব দৃশ্যমান হয়। তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা। 

Advertisement

 

Advertisement

অনেকেই সেই দৃশ্যের ছবি পোস্ট করে লিখছেন, ‘নৃত্য একটা শিল্প। আর এই নৃত্যশিল্পকে আমরা সকলে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তবে নিজের নগ্নতা প্রকাশ করার জন্য দেবীকে মাধ্যম না করলেও চলত।’ কেউ লিখেছেন, ‘এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া উচিত।’ কেউ কমেন্টে লিখেছেন, ‘এলিট বা রয়াল বুদ্ধিজীবীদের হয়তো ভালো লাগবে! কিন্তু মা কালীকে আমরা ভক্তি ও পুজো করি। কখনও ভাবিনি সে উলঙ্গ কেনো।’ প্রশংসায় ভরিয়ে কেউ লিখেছেন, ‘এমন সাজে পারফর্ম করতে কলিজা লাগে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.