অর্ণব দাস, বারাকপুর: এবার বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরানগরে দাঁড়িয়ে প্রতারকদের পিঠের চামড়া তুলে দেওয়ার, নগ্ন করে দেওয়ার নিদান দিলেন তিনি। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।
বৃহস্পতিবার বরানগরে প্রয়াত এক বামনেতার স্মরণ সভায় যোগ দিয়েছিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য। সেখানেই উঠে আসে দুর্নীতি প্রসঙ্গ। বিকাশবাবু বলেন, “আপনাদের আহ্বান করব, পিঠের চামড়া…। কারণ, সেরকম করার মতো পরিস্থিতি এসেছে।” তবে রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, প্রতারকদের শিক্ষা দেওয়ার কথা বলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বলেন, “রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের পিঠের চামড়া…। ওদের নগ্ন করে দিন।” ধাপ্পাবাজ নেতাদের মুখোশ ছিঁড়ে দেওয়ার কথাও বলেন তিনি। এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। শাসকদলের একাংশের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন বামনেতা।
[আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, আজীবন পাশে থাকার আশ্বাস]
এ প্রসঙ্গে বরানগরের এক তৃণমূল নেতা বলেন, “সিপিএমকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই ওরা কী বলল না বলল তাতে কোনও কাজ হবে না। ওদের কথায় কেউ কান দেয় না।” এবিষয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, “যে একের পর এক মামলা করে যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তাঁকে আর কী বলব? উনি অপ্রাসঙ্গিক।”
[আরও পড়ুন: চাঁদা তুলতে গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানি সন্ন্যাসীর! গণপিটুনি ক্ষুব্ধ স্থানীয়দের, উত্তপ্ত রায়গঞ্জ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে