দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২

অপহরণকারীদের ধরিয়ে দিল জনতাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:২২

options
link
দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২

বাবুল হক, মালদহ: ভিড়ে ঠাসা আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। ম্যাজিক গাড়ি করে ছ’জন ওই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। তবে সেই চেষ্টা সফল হয়নি। আদালত চত্বরে উপস্থিত লোকজনের সহায়তায় রক্ষা পান ব্যবসায়ী রতন বল্লভ(৩৮)। উলটে গাড়ি ফেলে চারজন পালিয়ে যায়। তবে দু’জনকে ধরে ফেলে প্রত্যক্ষদর্শীরা। ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে মালদহ আদালত চত্বরে।

Advertisement

[পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইল বোমা, আতঙ্ক নদিয়ায়]

জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে মালদহ আদালতে এসেছিলেন রতনবাবু। আদালত চত্বরে ঢোকার মুখে একটি খাবারের দোকান রয়েছে। সেখানেই জলযোগ করছিলেন তিনি। সেই সময়ই কাছে এসে দাঁড়ায় একটি ম্যাজিক গাড়ি। গাড়ি থেকে চারজন নেমে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আদালত চত্বরে তখন তিলধারণের জায়গা নেই। এদিকে অপহৃত হচ্ছেন বুঝতে পেরে চেঁচামেচি শুরু করেন রতন বল্লভ। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা ওই ছ’জনকে ঘিরে ধরে। বেগতিক বুঝে চারজন পালিয়ে গেলেও গাড়ি-সহ দু’জন ধরা পড়ে যায়। আদালত চত্বরেই ছিলেন সিভিক ভলানটিয়াররা। তাঁরাই ইংরেজ বাজার থানায় খবর দেন। পুলিশ এসে দুই অপহরণকারীকে আটক করেছে। তাদের নাম রেজাউল শেখ ও আনোয়ার শেখ। দু’জনেরই বাড়ি বামনগোলা থানা এলাকায়। ম্যাজিক গাড়িটিও আটক করেছে পুলিশ। ধৃতদের দাবি, ওই ব্যবসায়ীর কাছে তারা টাকা-পয়সা পেত। রতনবাবু নাকি দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ করছিলেন না। তাই পরিকল্পনা করে অপহরণের ছক কষা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সবুজসাথীর সাইকেল নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, ছাত্রকে পিষে দিল ট্রাক]

অন্যদিকে ব্যবসায়ী রতন বল্লভের দাবি, তিনি অপহরণকারীদের কাউকেই চেনেন না। ব্যবসা সংক্রান্ত বিষয় তো অনেক দূরের ব্যাপার। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক চারজনের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.