পলাশ পাত্র, নদিয়া: রাতে ক্যারম খেলার নাম করে এক স্কুল পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী দুই যুবক। সকালে গ্রামের পাশে নদী থেকে আমিনুল শেখ নামে ওই কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরের মুরুটিয়ায়। অভিযুক্ত ফাইদুল শেখ, রাজিবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় আমিনুলকে খুন করার কথা স্বীকার করেছে ফাইবুল। মৃতের পরিবারের অভিযোগ, আমিনুলের কাকিমার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল ফাইদুলের। প্রতিবাদ করাতেই ১৫ বছরের ওই কিশোরকে খুন করেছে সে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা।
[বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত ১ শিশু]
করিমপুর ব্লকের মুরুটিয়ার মাধপাড়া গ্রামে বাড়ি আমিনুল শেখের। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। মাধপাড়াতেই থাকে তার কাকা ও কাকিমা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ফাইদুলের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল আমিনুলের কাকিমার। এই নিয়ে গ্রামে অশান্তিও হয়েছিল। মাস দুয়েক আগে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসার করার চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু, কোনও লাভ হয়নি। ফাইবুলের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। বিষয়টি মেনে নিতে পারেনি আমিনুল। প্রতিবাদ করেছিল সে। পরিবারের লোকের দাবি, সোমবার রাতে ক্যারম খেলার নাম করে আমিনুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফাইদুল ও তার বন্ধু রাজিবুল। রাতে আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার সকালে গ্রামে পাশেই ভৈরব নদীতে তার দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। মুরুটিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় মাধপাড়া গ্রামে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েন। অভিযুক্ত ফাইদুল ও রাজিবুলের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা। আমিনুলের মায়ের অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেপ্তার করেছে মুরুটিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় ওই কিশোরকে খুনের কথা স্বীকার করেছে ফাইদুল।
[উপনির্বাচনে বড় চমক গেরুয়া শিবিরের, উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী ইশরাত]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া