Corona Virus News in Bengali

বাংলায় দৈনিক করোনা সংক্রমণের নিরিখে চিন্তা বাড়াচ্ছে দুই জেলা, মৃত্যুতে শীর্ষে মহানগর

আশা জাগাচ্ছে সুস্থতার হার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১৩:৫৬

options
link
বাংলায় দৈনিক করোনা সংক্রমণের নিরিখে চিন্তা বাড়াচ্ছে দুই জেলা, মৃত্যুতে শীর্ষে মহানগর
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থতা বাড়ছে ঠিকই কিন্তু কলকাতাকে (Kolkata) নিয়ে কমছে না উদ্বেগ। বুধবার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফের রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের (Corona Virus) নিরিখে শীর্ষে কলকাতা। তার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা (North 24 Parganas)। মৃত্যুর ক্ষেত্রেও তালিকায় শীর্ষে রয়েছে এই দুটি জেলাই। চিন্তা বাড়াচ্ছে হাওড়ার দৈনিক মৃত্যুও।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৮৯ জন। তাঁদের মধ্যে ৬৬০ জনই কলকাতার। আর উত্তর ২৪ পরগণার রয়েছেন ৬৩২ জন। এর ঠিক পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। বুধবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৩ জন। তাঁদের মধ্যে অবশ্য সুস্থ হয় উঠেছেন ২ লক্ষ ৫ হাজার ২৮ জন। রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ক্রমশ নিম্নমুখী। এদিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১০১ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : করোনা আবহে রাজ্যে বন্ধ স্কুল, মার্চের বদলে জুনে হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা?]

আশার কথা, এদিনের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একদিনে সুস্থ হয়েছেন ৫১৬ জন। যেখানে কলকাতায় সুস্থ হয়েছেন ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৮ জন। ফলে বর্তমানে বাংলায় সুস্থতার হার ৮৭.৩৭ শতাংশ।

Advertisement

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৬১ জনের। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৪৪ জন। দৈনিক মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। আর উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এই দুই জেলার দৈনিত সংক্রমণ ও মৃত্যু রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে। যদিও প্রশাসনের দাবি, বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসে। এখানকার আক্রান্ত বা মৃত্যুর তালিকায় তাঁদের নামও জুড়ে যায়। তাই  সংক্রমণের নিরিখে কলকাতার নাম থাকে। 

[আরও পড়ুন : চলতি বছরেই মেটাতে হবে বকেয়া ডিএ, রাজ্যকে নির্দিষ্ট সময় বেঁধে দিল SAT]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.