করোনা

করোনা আতঙ্কে চিকেনে ‘না’, লোকসানের ভয়ে জলের দরে মুরগি বিকোচ্ছে বর্ধমানে

গোটা রাজ্যে বিক্রি কমেছে ৪০ শতাংশেরও বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২০, ১৩:১৪

options
link
করোনা আতঙ্কে চিকেনে ‘না’, লোকসানের ভয়ে জলের দরে মুরগি বিকোচ্ছে বর্ধমানে

ধীমান রায়, কাটোয়া: করোনা ভাইরাসের আতঙ্কে মুরগির মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকেই। যার জেরে মুরগি ব্যবসায়ীদের মাথায় হাত। সারাদিন দোকানে বসে কার্যত মাছি তাড়াতে হচ্ছে তাঁদের। কি উপায়? বাধ্য হয়ে তাই জলের দরে মুরগি বিক্রি শুরু করেছেন বিক্রেতারা। শুধু তাই নয় রীতিমতো মাইকে প্রচার করে চলছে মুরগির ‘সেল’। গোটা মুরগি বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।

Advertisement

পুর্ব বর্ধমানের ভাতার বাজারের একাধিক মুরগি বিক্রেতা সকাল হতেই মাইকে হাঁকছেন, “সেল সেল সেল। গোটা মুরগি ৫৫ টাকা। মাংসের দাম ১০০। আপনারা আতঙ্ক সরিয়ে মুরগি খান। কোনও ভাইরাসের ভয় নেই।” এ প্রসঙ্গে ওয়েষ্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের পুর্ব বর্ধমান জেলা কমিটির কর্মকর্তা তাতান রায় বলেন, “করোনা আতঙ্কে ব্রয়লার মুরগির বাজার এতটাই খারাপ যে বিগত ১০ দিনে সারা রাজ্যে মুরগি ব্যবসায় ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কলকাতার বাজারে রোজ ৬০ লক্ষ কেজি মুরগি যেখানে বিক্রি হত তা প্রায় ৪০ শতাংশেরও বেশি কমে গিয়েছে। দিনে এখন ২৪ লক্ষ কেজিও বিক্রি হচ্ছে না। শুধু কলকাতা বা বর্ধমান নয়, গোটা রাজ্যেই একই অবস্থা।”

Advertisement

chicken-2

Advertisement

[আরও পড়ুন: এবার রেশন কার্ড দেখালেই মিলবে তাঁতের শাড়িতে প্রচুর ছাড়! নয়া উদ্যোগ রাজ্য সরকারের]

ভাতারের এক মুরগি বিক্রেতা সুকান্ত দাস বলেন, “রোজই কমবেশি ভালই বিক্রি করতাম। বিশেষ করে রবিবার লাইন দিয়ে মুরগি কিনতেন ক্রেতারা। এখন করোনা ভাইরাসের আতঙ্কে কেউ কিনতে চাইছেন না। তাই মাইক লাগিয়ে প্রায় অর্ধেক দামে মুরগি বিক্রি করছি। তাতেও বিক্রি খুবই কম।” এ প্রসঙ্গে পোলট্রি ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ভারতে করোনা ভাইরাসের কোনও প্রমান পাওয়া যায়নি। আমরা মানুষদের সেকথা বলছি, কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না।

ছবি: জয়ন্ত দাস

[আরও পড়ুন: ‘NRC চালু করতে চাইলে চামড়া গুটিয়ে দেব’, বিজেপিকে তীব্র হুংকার অনুব্রতর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.