সঞ্জিত ঘোষ, নদিয়া: চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। দীর্ঘক্ষণ চায়ের দোকানের মালিক শিশুটিকে নিজের কাছে রাখেন। অবশেষে থানার দ্বারস্থ হন তিনি। খুদের ঠাঁই হয় হাসপাতালে। কিন্তু এখনও দেখা মেলেনি যুগলের। তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সন্ধেয় নবদ্বীপের রানিঘাট এলাকার চায়ের দোকানে আসেন এক যুবক-যুবতী। তাঁরা নিজেদের দম্পতি বলে পরিচয় দেন। সঙ্গে ছিল এক খুদে। কিছুক্ষণ চায়ের দোকানদারের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পর সুযোগ বুঝে শিশুটিকে ফেলে রেখে উধাও হয়ে যান। ঘড়ির কাঁটা এগোতে থাকে। অনেক রাত হয়ে গেলেও দেখা মেলেনি তাঁদের। একটা সময়ের পর খিদেয় কান্নাকাটি শুরু করে খুদে। কী করবেন বুঝে উঠতে পারেননি কেউ। পরে এক সদ্যমায়ের দেখা পাওয়ায় খুদেকে স্তন্যপান করানো হয়।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর গভীর রাতে থানার দ্বারস্থ হন চায়ের দোকানের মালিক। রাতেই পুলিশের সহযোগিতায় শিশুটিকে নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। শিশুটিকে দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স-অন্যান্য বাচ্চার মায়েরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিকল্পনামাফিকই ওই যুগল খুদেকে ফেলে রেখে গিয়েছেন।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?