Covid-19

Coronavirus: করোনা কেড়েছে বাবার প্রাণ, অনিশ্চিত ভবিষ্যতের পথে আলিপুরদুয়ারের চার ভাইবোন

এমন শিশুদের পাশে দাঁড়াতেই ‘সংবাদ প্রতিদিন’ ও ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’র মানবিক প্রয়াস ‘আদর’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১, ১৮:৪৮

options
link
Coronavirus: করোনা কেড়েছে বাবার প্রাণ, অনিশ্চিত ভবিষ্যতের পথে আলিপুরদুয়ারের চার ভাইবোন

অতিমারীতে এদের কেউ হারিয়েছে বাবাকে। কেউ বা মাকে। কেউ কেউ দু’জনকেই হারিয়ে নিঃস্ব, বিপন্ন। এমন শিশুদের পাশে দাঁড়াতেই  ‘সংবাদ প্রতিদিন’ ও ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’র মানবিক প্রয়াস ‘আদর’। এমন শিশুদের সন্ধান জানাতে পারেন আপনিও। যোগাযোগ করুন ৯০৮৮০৫০০৪৮ নম্বরে।

Advertisement

রাজ কুমার, আলিপুরদুয়ার: মা চলে গিয়েছেন অনেক দিন। একমাত্র ভরসা, আশ্রয় , আদর আবদারের জায়গা ছিলেন পরিযায়ী শ্রমিক বাবা, যাঁর রোজগারে কোনওমতে দিন চলছিল। করোনা কেড়ে নিল সেই অবলম্বনকেও। পরিণতিতে অথই জলে আলিপুরদুয়ারের আদিবাসী সম্প্রদায়ের চার সহোদর ভাইবোন রাকেশ ওরাওঁ (১০), করন ওরাওঁ (১৮), মুসকান ওরাওঁ (১১) ও ক্রান্তি ওরাওঁ (১৬)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

অসহায় নাতি-নাতনির মুখে দু’বেলা দু’টো ভাত জোটাতে হিমশিম দশা দিনমজুর দিদার। আপাতত পড়শিদের সাহায্যে কোনওমতে দিন গুজরান হলেও অদূর ভবিষ্যতে কী হবে, জানা নেই। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকে রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের প্রত্যন্ত মণিপুর গ্রাম। সেখানেই পিতৃ, মাতৃহীন চার ছেলেমেয়ের আস্তানা। করোনা কী জিনিস, আজও তাদের সহজ,সরল মাথায় ঢোকেনি। শুধু এটুকু জানে, এ অসুখ তাদের মাথার উপরের শেষ ছাদটুকু কেড়ে নিয়ে পথে বসিয়ে গিয়েছে। বাবা জাগদ ওরাওঁ বিহারে দিনমজুরের কাজ করতেন।

[আরও পড়ুন: Coronavirus: করোনা কেড়েছে পিতৃহীন বালকের মায়ের প্রাণও, অনিশ্চিত ভবিষ্যতের পথে সন্তান]

২০২০-র মে মাসে, করোনার (Corona Virus) প্রথম ঢেউয়ে যখন তামাম রাজ্য তথা দেশ তথা বিশ্ব কম্পমান, দেশজুড়ে লকডাউন, রাঙ্গালিবাজনার বাড়িতে ফিরেছিলেন কর্মহীন জাগদ। হঠাৎ বাড়িতে ধুম জ্বর। লালারস পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ে। সপ্তাহ তিনেক ভুগে ২০২০-র ১৬ জুন জাগদ মারা যান। সরকারি খরচে জাগদের সৎকার হলেও পারলৌকিক ক্রিয়াকর্মাদি করতে পারেনি।

এবার জাগদের চার ছেলে-মেয়ের কী হবে, ভেবে কূলকিনারা পাচ্ছেন না আত্মীয়রা। পড়শি মঞ্জিলা ওরাওঁয়ের নিজের দুই সন্তান, তুমুল টানাটানির সংসার। তার উপর অনাথ চার ছেলেমেয়েকেও দেখছেন। “মা-বাবা কেউ নেই, চারটে বাচ্চার দু’মুঠো খাবার কী ভাবে করে জোগাড় হবে? আমাদেরও তো দিন আনি দিন খাই হাল।” আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলেন মঞ্জিলা, “কাউকেই পেট ভরে খেতে দিতে পারি না। পড়াশোনার খরচ জোটাব কীভাবে?”

করোনায় অনাথদের তালিকা বানিয়েছিল আলিপুরদুয়ার জেলা সোশ্যাল ওয়েলফেয়ার দফতর। তালিকায় ওরাওঁ ভাই-বোনেদের নাম আছে। কিন্তু সরকারি তরফে এখনও কোনও সাহায্য এসে পৌঁছয়নি।

[আরও পড়ুন: Coronavirus: সুস্থ হচ্ছে বাংলা, এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ]

পাশে চাই আপনাকেও 

এই সবহারানো অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারেন আপনিও। সরাসরি অর্থসাহায্য পাঠানো যাবে ভারত সেবাশ্রম সঙ্ঘের অ্যাকাউন্টে।
State Bank of India, Ballygunge Branch,
A/C No : 30391077575
IFS Code : SBIN0003951
Mobile : 9433607740 (Debashish Maharaj)

বিঃ দ্র: টাকা পাঠানোর পর আপনার নাম,ঠিকানা ও সাহায্যের পরিমাণ স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপ করুন 9433607740 ও 9088050048 নম্বরে। আমরা যথাসময়ে তা প্রকাশ করব। সাহায্যকৃত অর্থ 80G ধারা অনুযায়ী করমুক্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.