CPIM workers participates in BJP's rally in Hooghly

হুগলিতে রাম-বাম ‘জোট’, দলীয় পতাকা হাতে বিজেপির মিছিলে শামিল সিপিএম কর্মী-সমর্থকরা

পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপির শক্তি বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ১৯:০৮

options
link
হুগলিতে রাম-বাম ‘জোট’, দলীয় পতাকা হাতে বিজেপির মিছিলে শামিল সিপিএম কর্মী-সমর্থকরা

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এবার হুগলিতে বাম-বিজেপি মিলেমিশে একাকার। বিজেপির মিছিলে সিপিএমের পতাকা হাতে সিপিএম কর্মী সমর্থকদের হাঁটতে দেখা গেল। যদিও কর্মীদের বক্তব্য, সিপিএমের যোগ্য নেতৃত্ব না থাকায় তাঁরা সিপিএমের পতাকা হাতে মিছিলে অংশগ্রহণ করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ছাড়া জব কার্ড ও পানীয় জলের সমস্যা নিয়ে বিজেপির হারিট পঞ্চায়েতে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। আর সেই কর্মসূচি উপলক্ষে এদিন হারিট পঞ্চায়েত এলাকার বহু সিপিএম কর্মী-সমর্থককে দলীয় পতাকা নিয়ে বিজেপির মিছিলে হাঁটতে দেখা যায়।

Advertisement

BJP Rally

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হরপুর তেমাথা থেকে বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা মিছিল করে হারিট পঞ্চায়েত যান। মিছিলে বামেদের এই মেলবন্ধন আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হাত শক্ত করতে পারে বলে মনে করছেন এলাকার মানুষ। এই বিষয়ে সিপিএম কর্মী সুজিত সাঁতরা জানান এলাকায় তাঁদের কোন নেতা নেই। তাঁর বক্তব্য, সিপিএম করেন বলে কোন ঘর পাননি, জব কার্ডও পাননি। কিন্তু পড়ে পড়ে মার খেতে নারাজ। তাই বিজেপির মিছিলে যোগ দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: বাড়ি বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট! পেনশনভোগীদের দুর্ভোগ মেটাতে উদ্যোগ রাজ্যের]

সিপিএমের আরেক কর্মী শম্ভু মিদ্দে জানান, তাদের কাছে সিপিএমের নেতারা আসেন না। তারা কোন ঘরবাড়িও পাননি। মন থেকে সিপিএম করলেও, বাঁচার তাগিদে তারা বিজেপির মিছিলে অংশ নিয়েছেন। অন্যদিকে, বিজেপির মিছিলে বামেদের পতাকা কেন, এ বিষয়ে মুখ খোলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা, জব কার্ড দুর্নীতির বিরুদ্ধে তাদের ঘোষিত কর্মসূচি নিয়ে অনেক আগে থেকেই প্রচার করা হয়েছিল। এলাকার সব মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান হয়েছিল। আবেদনে সাড়া দিয়ে সিপিএমের বেশ কয়েকজন কর্মী মিছিলে অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। আমরা বারণ করতে পারি না। তাই স্বাগত জানিয়েছি সকলকে।” আগামী দিনে তাদের লক্ষ্য একটাই বিজেপির ছাতার তলায় সকলকে আনা। সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে তীর্থঙ্কর রায় জানান, তিনি এই বিষয়ে কিছু জানেন না। তাই কোনও মন্তব্য করবেন না।

Hooghly Rally

[আরও পড়ুন: ‘মক্কেল এত ভিআইপি, গর্ব হওয়া উচিত’, অনুব্রতর আইনজীবীর সঙ্গে মশকরা বিচারপতির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.