বুদ্ধদেব সেনগুপ্ত: কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক৷ আর সেই বিতর্কে পার্টি থেকে তাঁকে ভর্ৎসনা করা হয়েছে৷ তাঁকে ডেকে পাঠিয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলী৷ বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসে৷ সেখানেই আলোচিত হয়েছে, ঋতব্রত যে কাজ করেছেন, তা পার্টি লাইনের বাইরে৷ সেই কারণে তাঁর আচরণকে পার্টি কোনওভাবেই সমর্থন দেয় না৷ ফলে কেন তিনি ওই ধরনের কাজ করেছেন, তার জবাব তাঁকে দিতে হবে৷ বিকেলে বসছে রাজ্য কমিটি৷ ওই বৈঠকেও ঋতব্রতের প্রসঙ্গে ঝড় ওঠার তীব্র সম্ভাবনা৷ ঋতব্রতর কাজকর্ম নিয়ে ইদানীংকালে জেলাগুলিতে একাধিক অভিযোগ এসেছে৷ ঋতব্রতর ব্যবহার নিয়ে আলিমুদ্দিনেও একাধিক অভিযোগ জমা পড়েছে৷
(মাকে শ্বাসরোধ করে খুনের পরও নির্বিকার ছেলে)
তার পর বিতর্কের সূত্রপাত শিলিগুড়িতে ডার্বি ম্যাচের দিন৷ সেদিন কয়েকজন সহকর্মীকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন ঋতব্রত৷ খেলা চলাকালীন ঋতব্রতর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পার্টিরই এক সদস্য৷ ছবিতে দেখা যায়, ঋতব্রতর হাতে ও পকেটে বহুমূল্যের বিদেশি ঘড়ি ও পেন শোভা পাচ্ছে৷ একজন বামপন্থী ছাত্রনেতার এই ধরনের ঘড়ি ও পেন ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন পার্টির ওই সদস্য৷ অভিযোগ, এরপরই ওই পার্টি সদস্যের অফিসে একটি মেল পাঠিয়ে তাঁর চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন ঋতব্রত৷ আর এটা নিয়েই বিতর্ক চরম আকার নেয়৷
সিপিএম সাংসদের এই আচরণে সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রশ্নের ঝড়৷ বিতর্ক তুমুল আকার নিতেই নড়েচড়ে বসে সিপিএম পার্টি৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রবিবার জানান, পুরো বিষয়টি দেখে যা করার পার্টির রাজ্য নেতৃত্বই করবেন৷ ইতিমধ্যেই পার্টির তরফেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঋতব্রতর এই কার্যকলাপ পার্টি অনুমোদন করে না৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে