স্টাফ রিপোর্টার: কলকাতা-কোচবিহার ছোট এবং মাঝারি বিমান পরিষেবা পুজোর আগেই শুরু করতে চাইছে রাজ্য৷ বৃহস্পতিবার এ বিষয়ে একটি বৈঠক হয়৷ সেখানে কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা দ্রূত চালুর বিষয়ে আলোচনা হয়৷ পর্যটকদের কথা মাথায় রেখেই পুজোর আগে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে৷
বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে বেরিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পর্যটনমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, সেচমন্ত্রী এবং এয়ারপোর্ট অথরিটির কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে৷ চেষ্টা চালানো হচ্ছে, দ্রূত কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা চালু করার৷”
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?