আবার বিহার (Bihar)! ফের এক কিশোীরর পথ আটকে যৌন নিগ্রহের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, নির্যাতিতার বন্ধুকেও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
সংবাদমাধ্যমের খবর অনুুয়ায়ী, ঘটনাটি ঘটেছে জামুই থেকে ১৩১ কিলোমিটার দূরে সমস্তিপুরের জগৎসিংহপুর গ্রামে। জানা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুগল ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় মোটরবাইকে করে কয়েকজন যুবক সেখানে আসেন। যুগলকে ঘিরে ফেলেন তাঁরা। অভিযোগ, রাস্তাতেই কিশোরীকে যৌন নিগ্রহ করেন অভিযুক্তরা। শুধু তাই নয়, নির্যাতিতাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যও করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কিশোরীর গায়ে অশালীনভাবে স্পর্শ করছেন তাঁরা। নির্যাতিতার হাত-চুল ধরে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যেতেও দেখা যায় অভিযুক্তদের। পাশাপাশি, কিশোরীর বন্ধুকেও বেধড়ক মারধর এবং হেনস্তার অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে।
बिहार में जगह-जगह दबंगई के भयावह वीडियो सामने आ रहे हैं।जब सत्ता के करीबी ही “मोरल पुलिसिंग” का लाइसेंस बांटने लगें, तो गुंडों के हौसले बढ़ना तय है। समस्तीपुर की ये तस्वीरें सिस्टम से सीधा सवाल हैं। #Samastipur #Bihar #BiharNews #LawAndOrder #MoralPolicing #CrimeNews #ViralVideo pic.twitter.com/plOwLptks8
— Journalist Sher Bahadur singh (@Jr_S_B_Singh) September 24, 2026
ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা গ্রামেরই বাসিন্দা। তবে ঘটনার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশকর্তা অরবিন্দ প্রতাপ সিং বলেন, “অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” সম্প্রতি জামুইয়ে এক কিশোরীর শ্লীলতাহানি, সঙ্গী যুবককে হেনস্তার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রশ্নের মুখে পড়েছে বিহারে আইন-শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা। তার রেশ কাটতে না কাটতেই ফের বিহারেই একই ছবি দেখা গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং