স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: সব মিলিয়ে আড়াই-তিন মিনিটের তিনটি ভিডিও ক্লিপিং। হাত নেড়ে কাউকে বিদায় জানানোর ভঙ্গি। মুখে তাচ্ছিল্যের হাসি, কাউকে চুম্বন ছুড়ে দেওয়ার ভঙ্গিমা। সাধারণ এই ভিডিওই এখন ভাইরাল শিলিগুড়িতে। কারণ, এই ভিডিও রেকর্ড করার কয়েক ঘণ্টার মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মোবাইল মালিকের। যাঁর এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। ঘটনার তদন্তে নেমে বিস্মিত পুলিশ।
[বাড়িতে ঢুকতে দিচ্ছে না স্ত্রী, ফ্লেক্স ছাপিয়ে দরজায় অনশনে স্বামী]
শিলিগুড়ির আশিঘর এলাকায় অনুপ রায়ের (২০) দেহ উদ্ধার হয়। তাঁর শেষ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল। কার উদ্দেশে ওই চুম্বন ও বিদায়বার্তা, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পুলিশ মৃতের মোবাইলটি বাজেয়াপ্ত করে তদন্ত চালাচ্ছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরি বলেন, “তদন্ত শুরু হয়েছে। কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” তবে ওই ছাত্রের পরিবারের তরফে মৃত্যুর কারণ সম্পর্কে কোনও ধারণা নেই বলে দাবি করা হয়েছে। পুলিশ ও মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুপ এবছর কলা বিভাগের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তেমন মেধাবী না হলেও খুব খারাপ ছিল না সে। শনিবার রাতেও স্বাভাবিক আচরণ করেছে। রাতে সবার সঙ্গে খাওয়াদাওয়াও করে। এরপর নিজের জন্য আলাদা ঘরে ঘুমাতে যায়। পরীক্ষার কারণে তাঁর জন্য আলাদা ঘরে শোওয়ার ব্যবস্থা হয়েছিল বছরখানেক ধরেই। বেলা পর্যন্ত সাড়া না মেলায় ডাকাডাকি করতে গিয়ে দেখা যায়, টিনের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভাঙলে সিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় তাঁকে।
[দু’বছরের অপেক্ষায় মিলল অনুলেখক, মাধ্যমিকে বসার সুযোগ জন্মান্ধ রশিদার]
ভক্তিনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের দাদা সঞ্জয় রায় বলেন, “কীভাবে কী হল, তা কোনওভাবে বুঝতে পারছি না। প্রণয়ঘটিত কোনও কারণ রয়েছে কি না, তা আমাদের জানা নেই। হলে নিশ্চয়ই জানতাম।” বাবা শরৎ রায়ও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে কয়েক মাস ধরে টিউশন পড়তে যাচ্ছিল না ছেলে। কি কারণে পড়তে যাওয়া বন্ধ করে, তা জানতে পারেননি বাবা। ফলে ধন্দ বাড়ছে।
তবে ভিডিও দেখে পুলিশ কার্যত নিশ্চিত, প্রেমের সম্পর্কে ধাক্কা খেয়েই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছে অনুপ। কিন্তু তা বলে আপাত শান্ত ছেলেটি এমন কিছু করবে তা ভাবতেই পারছেন না পড়শিরা। বিনয় রায়, ডম্বর বর্মনদের কাছে গোটা বিষয়টিই বিস্ময়ের। এর পিছনে কোনও চক্রান্ত বা আত্মহত্যায় প্ররোচনা থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে দিতেই হবে ৫৬ ভোগ, কারণ জানেন? কী বলছে পুরাণ
-
৬০ ঘণ্টা নেপালের ‘মৃত্যুস্তূপে’! উদ্ধার হতেই মা-বাবাকে শিশুকন্যার প্রশ্ন, ‘বাঁচাতে এলে না কেন?’
-
হিংসা রুখতে ভোটগণনায় বিরাট বদলের ভাবনা! কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
-
প্রসন্ন হবেন গণপতি বাপ্পা, মিলবে আশীর্বাদ, বাড়িতেই বানিয়ে অর্পণ করুন এই ৫ ভোগ
-
বিশ্ব উষ্ণায়নে বাড়ছে জলস্তর, সমুদ্রগর্ভে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের