তিন দিন ধরে নিখোঁজ। এলাকার পুকুরেই পচাগলা দেহ উদ্ধার এক ব্যক্তির। শনিবার সকালে দেহ ভেসে ওঠে জলে। তারপরই বিষয়টি নজরে আসে স্থানীয়দের। মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই ছিল। পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীমন্ত দে। বয়স ৪২ বছর। তিনি দুর্গাপুরের (Durgapur) ধান্ডাবাগ সুকান্ত পল্লির বাসিন্দা। তিন দিন আগে শ্রীমন্ত নিখোঁজ হয়ে যান। শনিবার সকালে এলাকার পুকুরে সন্দেহজনক কিছু ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় পচাগলা দেহ ভাসছে। দেহের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে শনাক্ত করা যায়নি। পুলিশে খবর দেন স্থানীয়রা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তারপরই জানা যায় মৃতের নাম শ্রীমন্ত।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের পারিবারিক বিবাদ ছিল। প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে অন্যদিকও খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তিনদিন পরিবারের সদস্য নিখোঁজ থাকলেও কেন অন্য সদস্যরা থানায় অভিযোগ জানাননিয শ্রীমন্ত আত্মহত্যা করেছেন না কি, পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের