শান্তনু কর, জলপাইগুড়ি: দু’চাকার অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে সকলের চোখে তিনি হয়ে উঠেছিলেন ‘অ্যাম্বুলেন্স দাদা’। পদ্মশ্রী করিমুলের সেই বাইক-অ্যাম্বুলেন্সই এখন নজর প্রতিরক্ষা মন্ত্রকের। ইতিমধ্যেই এক প্রতিনিধিকে দিল্লি থেকে জলপাইগুড়ি পাঠিয়েছে ডিআরডিও। দেশের দুর্গম এলাকায় নিযুক্ত সেনা কর্মীদের স্বাস্থ্য পরিষেবায় এই মোটর বাইক-অ্যাম্বুলেন্স ব্যবহারের উপযুক্ত হবে কি না পদ্মশ্রীর সঙ্গে ঘুরে ঘুরে তা যাচাই করে দেখছেন ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) টেকনিক্যাল কো-অর্ডিনেটর দিবাকর শর্মা। তিনি জানান, মূলত বাইকের অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহারের দিকটিই খতিয়ে দেখা হচ্ছে। আর তা দেখতেই হক সাহেবের রাজাডাঙার বাড়িতে অতিথি হিসাবে রয়েছেন তিনি।
[ছাত্রীর মৃত্যুতে ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতালে, তদন্তের দাবিতে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের]
জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ক্রান্তির রাজাডাঙা এলাকা থেকে একজন সামান্য চা-শ্রমিকের মানবসেবার মুখ হয়ে ওঠার গল্প আজ কারওই অজানা নয়। গত বছর রোগী পরিষেবায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সন্মানে সম্মানিত হন করিমুল হক। এই বছর সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে তাঁকে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর তোলা সেলফি সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই করিমুলের জীবন নিয়ে বায়োপিক তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের বিখ্যাত পরিচালক বিনয় মুদগল। চলছে অভিনেতা নির্বাচন এবং চিত্রনাট্য লেখার কাজ।
প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন করিমুল হক। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রক থেকে ফোন করে তাঁকে জানানো হয় সীমান্তে স্বাস্থ্য পরিষেবায় বাইক-অ্যাম্বুলেন্স কতটা কার্যকর হতে পারে তা পরীক্ষা করে দেখতে প্রতিনিধি পাঠাচ্ছেন তাঁর। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি হিসাবে এসে সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ডিআরডিও-র টেকনিক্যাল কো-অর্ডিনেটর দিবাকর শর্মা। করিমুল সাহেবের সঙ্গে হাতে হাত লাগিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। নোট করে নিচ্ছেন সমস্ত তথ্য। জানান, সমস্ত তথ্য ফিরে গিয়ে ডিআরডিও-তে জমা করবেন তিনি। প্রয়োজনে করিমুল সাহেবকে দিল্লিতে ডাকা হবে। সেক্ষেত্রে পদ্মশ্রীর সমস্ত দায়িত্ব নেবে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন।
[হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানি, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
ইনস্টাগ্রামে ভয়ানক ফাঁদ! নিউ মার্কেটের হোটেলে ‘বন্দি’ হাওড়ার ছাত্রী, পুলিশি তৎপরতায় রক্ষা
-
আত্মহত্যার আগে মনের ভিতর কী চলে? কীভাবে বুঝবেন কাছের মানুষটির কষ্ট
-
বাড়িতে জমেছে ডেলিভারি বক্স? ফেলে দেবেন না, কাজে লাগান এই ৫ উপায়ে
-
ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু
-
নজরকাড়া শামি-ঈশানরা, ১৪ বছর পর দলীপ ট্রফির খেতাব পূর্বাঞ্চলের