সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর (Gangasagar) একবার। বহু পুণ্যার্থী প্রায় বছরভর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু আর পাঁচটা বছরের সঙ্গে চলতি বছরের কোনও মিল নেই। কারণ সব ক্ষেত্রেই এবার বাদ সেধেছে করোনা পরিস্থিতি। তাই নিউ নর্মালে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় কম। তবে প্রশাসনের তরফে নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে একইরকম।
জনস্বার্থ মামলার সূত্র ধরে নানা টালবাহানার পর বুধবারই গঙ্গাসাগর মেলায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পুণ্যস্নানের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ই-স্নানের উপরেই মূলত জোর দিতে বলা হয়েছে। যে সমস্ত পুণ্যার্থী গঙ্গাসাগরে উপস্থিত থেকে ই-স্নান করবেন তাঁদের বিনামূল্যে কিট প্রদানের কথা বলেছে হাই কোর্ট। তবে যাঁরা ই-স্নানের কিট বাড়ি বসে সংগ্রহ করতে চান, তাঁদের কাছ থেকে শুধুমাত্র পরিবহণের খরচটুকুই নেওয়ার নির্দেশ আদালতের। সে সমস্ত কথা মাথায় রেখে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পুণ্যস্নান।
[আরও পড়ুন: ‘বিজেপিতে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক সৌমিত্র খাঁ, কী জানালেন প্রাক্তন ফুটবলার?]
চলতি বছর তুলনামূলক থেকে ভিন রাজ্য থেকে আসা গঙ্গাসাগরে পুণ্যার্থীদের (Devotees) ভিড় কিছুটা কম। বাংলার বাসিন্দাদের অনেকেই সংক্রমণের আশঙ্কায় গঙ্গাসাগর থেকে মুখ ফিরিয়েছেন। তবে যাঁরা গঙ্গাসাগরে স্নান করতে এসেছেন তাঁদের দেখভালে উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত। সাগরজুড়ে চলছে কড়া নজরদারি। মেলা প্রাঙ্গনে মেগা কন্ট্রোল রুম তৈরি হয়েছে। বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ১১০০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া হাই কোর্টের নির্দেশ অনুসারে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ই-স্নানের জোরদার প্রচারও চালানো হচ্ছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: কমিটির নির্দেশ না থাকা সত্ত্বেও যত্রতত্র উঠছে পাঁচিল! পুলিশি হস্তক্ষেপে বিশ্বভারতীতে বন্ধ নির্মাণ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!