সম্যক খান, মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি এবার বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? বুনিয়াদপুরের জনসভা থেকে এই জল্পনাই উসকে দেন বিজেপি নেতা মুকুল রায়৷ নিজে প্রধানমন্ত্রীকে বাংলা থেকে লড়াইয়ের অনুরোধ করেন তিনি৷ যদিও তেমনটা হবে কিনা সেটা পুরোটাই ভবিষ্যৎ বলবে৷ কিন্তু মুকুলের অনুরোধের পরেই এই জল্পনায় জল ঢেলে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ স্পষ্ট ভাষায় জানালেন, ‘‘আমার এরকম কিছু জানা নেই৷ আমি শুধু জানি উনি (প্রধানমন্ত্রী) এরাজ্যে ১৫টি জনসভা করবেন৷’’
[ আরও পড়ুন: সেলফির নেশায় বুঁদ, নদীতে তলিয়ে গেলেন যুবক ]
শনিবার নিজের মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, ‘‘আমরা আগেও বলেছিলাম কোনও একজন শীর্ষ নেতা যদি এরাজ্য থেকে লড়াই করে তা আমাদের পক্ষে ভাল হবে৷ এরাজ্যে বিজেপির পক্ষে যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এতে সেই পরিস্থিতি আরও ভাল হত৷’’ এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে, সেই বিষয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ৷ ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন, খড়গপুরে রেলের কোয়ার্টার ব্যবহার করছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী৷ নির্বাচনী বিধি ভেঙেছেন তিনি৷ এবং এই বিষয়ে নির্বাচন কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগেরও উত্তর দেন রাজ্য বিজেপি সভাপতি৷৷ জানান, ‘‘আমার বন্ধুর কোয়ার্টারে আমি থাকছি৷ কার কি বলার আছে৷ যাঁরা হেরে যায় তাঁরা শুধু কমপ্লেন করে৷ আগে আমরা দুর্বল ছিলাম তাই শুধু কমপ্লেন করতাম৷ এখন ওরা দুর্বল হয়েছে তাই কমপ্লেন করছে৷’’
[ আরও পড়ুন: নির্বাচন পরবর্তী অশান্তি অব্যাহতই চোপড়ায়, রাজনৈতিক সংঘর্ষে আহত ২ ]
ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জেরা করতে চেয়ে আবারও নোটিস দিয়েছে রাজ্য পুলিশ৷ সেই বিষয়েও সরকারের সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি৷ জানান, রাজনৈতিক ভাবে লড়াইয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে, এই ভাবে লড়াই করছে রাজ্য সরকার৷ মানুষ তাঁদের উত্তর দেবে৷ তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে বহু অত্যাচারের পরেও মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে৷ এবারও তাই হবে৷ শাসকদলকে উৎখাত করবে বাংলার মানুষ৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!