পরিযায়ীদের আর ভিন রাজ্যে যেতে হবে না। জেলাতেই কাজ পাবেন। আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে একটি বৈঠক করেন। বৈঠক শেষে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে জল-জঙ্গলে ঘেরা প্রত্যন্ত সুন্দরবনের বহু মানুষ জীবিকা হারিয়ে বাধ্য হয়ে ভিনরাজ্যে চলে যান। এই প্রবণতা কমাতেই ১২৫ দিনের প্রকল্পের আওতায় সরকার স্থানীয় স্তরে কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিচ্ছে।”
আরও পড়ুন:
তিনি আরও জানান, কাজের দিন বাড়ানোর পাশাপাশি মজুরিও বাড়ানো হয়েছে। ফলে গ্রামীণ মানুষের হাতে আরও বেশি কাজ এবং আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে বলে তাঁর আশা। সেই সঙ্গে ধাপে ধাপে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালু করা হচ্ছে। বাইরে থেকে কোনও পরিযায়ী শ্রমিক ফিরলেও তাঁকে কাজ দেওয়া হবে। এদিন বারাসতের রবীন্দ্রভবনেও একটি বৈঠক করেন দিলীপ।
দুই বৈঠকেই আবাস যোজনা, স্বচ্ছ ভারত, জল জীবন মিশন, গ্রামীণ কর্মসংস্থান-সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন পঞ্চায়েতমন্ত্রী। মন্ত্রী জানান, আগের সরকারের সময় আবাসে বহু দুর্নীতি হয়েছে। আবাস যোজনার সমীক্ষা চলবে ১৫ তারিখ পর্যন্ত। নিয়ম ভেঙে যাঁরা আবাসের টাকা নিয়েছেন, তাঁদের কাছ থেকে অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’