শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: চারটি বড় আকারের চারটি হাতির দাঁতের পাচার আটকাল রাজস্ব দপ্তর৷ তদন্তকারীরা জানিয়েছেন, ওই হাতির দাঁতগুলির আনুমানিক ওজন প্রায় ১৭ কেজি ও আন্তর্জাতিক বাজারে দাঁতগুলির মূল্য প্রায় ২ কোটি টাকা৷ বুধবার শিলিগুড়ির ঘোষপুকুর এলাকা দিয়ে একটি ট্রাকে করে ওই হাতির দাঁতগুলি পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা৷ পাকড়াও করা হয়েছে ট্রাকের চালককে এবং বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটি৷
[ব্যান্ড পার্টির তালে শ্মশানযাত্রীদের উদ্দাম নাচ, কারণ জানলে চোখ কপালে উঠবে]
তদন্তকারীরা জানিয়েছেন, অসম থেকে কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলিকে৷ গোপন সূত্রে এই পাচারের খবর আগেই পেয়ে গিয়েছিলেন তাঁরা৷ ফলে ওই এলাকায় নাকা তল্লাশি শুরু করেন৷ তখনই সেখান দিয়ে যাচ্ছিল ট্রাকটি৷ সন্দেহ হওয়ায় ট্রাকটির তল্লাশি করেন দপ্তরের আধিকারিকরা৷ তাঁরা দেখেন একটি ব্যাগে করে ট্রাকের ভিতরের দিকে লুকিয়ে রাখা হয়েছে দাঁতগুলি৷
[স্কুলে পড়ার সময়েই বিয়ে, পণের দাবিতে শ্বশুরবাড়িতে ‘খুন’ গৃহবধূ]
জানা গিয়েছে, হাতির দাঁতগুলিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্রাকের চালককেও আটক করেছেন তদন্তকারীরা৷ তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতায় পাচারের উদ্দেশ্যে অসমের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই হাতির দাঁতগুলি তাকে দিয়েছিল৷ এই কাজের জন্য তাকে দেওয়া হয়েছিল টাকাও৷ ওই ব্যক্তির কথা মতোই হাতির দাঁতগুলি নির্দিষ্ট ঠিকানাতেই পৌঁছে দিত ধৃত চালক৷ তাকে জেরা করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত
-
চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল