সুমন করাতি, হুগলি: ঘর থেকে পচা গন্ধ! পুলিশ এসে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ! ঘরের ভিতরে পড়ে বৃদ্ধার পচাগলা দেহ। শনিবার বিকেলের এই ঘটনায় শোরগোল হুগলির উত্তরপাড়ায়। মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে ধোঁয়াশা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আরতি পাল। বয়স ৬৩ বছর। বৃদ্ধা উত্তরপাড়া ১২ নম্বর ওয়ার্ডের কেসিএম সরণির একটি বাড়ির দোতলা বাড়িতে একাই থাকতেন। বছর পাঁচেক আগে তাঁর ছেলে মারা যায়। দেড় বছর আগে তাঁর স্বামীও মারা গিয়েছেন।
বৃদ্ধার এক আত্মীয় জানান, বেশ কয়েকদিন তিনি এলাকার বাইরে ছিলেন। আজ দুপুরে ছাদ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তা থেকেই সন্দেহ হয়। এরপর তিনি স্থানীয় লোকদের জানালে,পুলিশে খবর দেওয়া হয়। বৃদ্ধার ভাইপো জানান, তিনি দুপুর থেকেই জেঠিমার ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছে বুঝতে পারছিলেন। তার উপর অন্তত দিন দুয়েক জেঠিমাকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। এরপর উত্তরপাড়া থানার পুলিশ ওই বৃদ্ধার ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন,”দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।”
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর