হারলে যাবতীয় দায়ভার সিপিএমের ঘাড়েই চাপানোর কৌশল নিয়ে ফেলেছে কংগ্রেস৷ বেশি আসনে লড়াই করে কেন সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছনো যাবে না সিপিএমের কাছে এই প্রশ্ন তুলতে চান প্রদেশ কংগ্রেসের নেতারা৷
ফল বেরোবে আগামী বৃহস্পতিবার৷ কিন্তু তার আগে কংগ্রেস শিবিরেও অন্য সুর৷ খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, “কতগুলি আসন পাওয়া যাবে তা বলতে পারছি না৷ আমি গণৎকার নই৷” প্রদেশ কংগ্রেস নেতৃত্বও জোর গলায় দাবি করতে পারছেন না, জেতার জন্য বাম-কংগ্রেসের জোট সংখ্যাগরিষ্ঠতার আসন পাবে কি না৷ এবারের ভোটে প্রথম থেকেই কংগ্রেস-সিপিএমের সম্পর্ক নিয়ে টানাপোড়েন দেখা দেয়৷ ফল বেরোনোর আগেও একই অবস্থা৷ হারলে কী বলা হবে, তার প্রস্তুতিও নিয়ে ফেলেছে প্রদেশ কংগ্রেস৷ বিধান ভবন সূত্রে জানা গিয়েছে, ২৯৪টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করেছে ৯২টি আসনে৷ নির্দল বাদ দিয়ে দুশোর কাছাকাছি আসনে লড়াই করেছে সিপিএম ও বামফ্রণ্টের শরিক দলগুলি৷ ফলে বামেদেরই বেশি আসন পাওয়ার উপর নির্ভর করছে সরকার গঠন, এমনই মন্তব্য কংগ্রেস নেতাদের৷ তাঁদের বক্তব্য, যে দল বেশি আসনে লড়াই করে তাদেরই উপর দায়ভার বর্তায়৷
২০১১ সালে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ে কংগ্রেস জিতেছিল ৪২টি আসন৷ এবার সেই আসন থাকবে বলে আশাবাদী প্রদেশ নেতারা৷ তাঁরা জানিয়েছেন, মুর্শিদাবাদ থেকে কংগ্রেস পাবে ২০টি আসন৷ তারপর মালদা, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের আসনগুলি রয়েছে৷ সেখানে কংগ্রেসের ফল ভাল হবে বলে জানিয়েছেন দলের নেতারা৷ এই অবস্থায় সিপিএম কতটা ফল করতে পারে তার উপরই জোটের ভবিষ্যত্ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রদেশ নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’