টিটুন মল্লিক, বাঁকুড়া: গবাদি পশুর শরীরে যে ফিতাকৃমি থাকে, সেই ফিতাকৃমির ডিম ঢুকে পড়েছিল মানুষে শরীরে! বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে এক মহিলার প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের বক্তব্য, অন্য জেলার হাসপাতালে পরীক্ষামূলকভাবে এমন জটিল অস্ত্রোপচার হয়েছে। তবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আগে হয়নি।
[আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় কোচবিহারের সরকারি হাসপাতাল]
ঘনঘন কাশি আর সঙ্গে রক্তবমি। গত ১৫ জুলাই মর্জিনা বিবিকে বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে আসেন পরিবারের লোকেরা। ওই গৃহবধূর বাড়ি বাঁকুড়ারই সানবাঁধা গ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন, গবাদি পশুর শরীরে যে ফিতাকৃমি থাকে, সেই ফিতাকৃমির ডিম ঢুকে গিয়েছিল ওই রোগীর শরীরে। পাকস্থলী ও যকৃতে ডিমগুলি জমে সিস্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার করতেই হত। কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পরিকাঠামো যে এতটাও উন্নত নয়! সাধারণভাবে এমন রোগীকে কলকাতায় পাঠিয়ে দেওয়াটা দস্তুর। এক্ষেত্রে তার অবকাশ ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মর্জিনা বিবির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, যে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো কার্যত অসম্ভব ছিল। শেষপর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ওই গৃহবধূর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর এখন মর্জিনা বিবি ভাল আছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় ফুসফুস থেকে ফিতাকৃমির ডিম বের করার অস্ত্রোপচারের পোশাকি নাম হল ‘কার্ডিও থেরাসিক’। আর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এই জটিল অস্ত্রোপচারটি যিনি করেছেন, সেই উৎপল দে জানিয়েছেন, সম্মিলনী মেডিক্যাল কলেজে যকৃতের অস্ত্রোপচার আগেও হয়েছে। কিন্তু পরিকাঠামোর অভাবে যকৃৎ ও পাকস্থলীতে একইসঙ্গে অস্ত্রোপচার আগে কখনও হয়নি। এদিকে সরকারি হাসপাতালে পরিষেবায় আপ্লুত মর্জিনা বিবির পরিবারের লোকেরা। মর্জিনা বিবির স্বামী রুপ খাঁর সাফ কথা, সম্মিলনী মেডিক্যাল কলেজে যদি অস্ত্রোপচার না হত, তাঁর স্ত্রীকে বিনা চিকিৎসায় মরতে হত।
[আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র, সরকারি চাকরিতে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার ২ যুবক]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে