মানুষের কাটা হাতে মহাভোজ সারমেয়র, নারকীয় ঘটনা হাসপাতালে

পৈশাচিক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০১৮, ১০:৫৮

options
link
মানুষের কাটা হাতে মহাভোজ সারমেয়র, নারকীয় ঘটনা হাসপাতালে
ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, কোচবিহার: মানুষের কাটা হাত খুবলে খাচ্ছে কুকুর। এটা হলিউডের কোনও হরর সিনেমার দৃশ্য নয়। এই দৃশ্য কোচবিহার এমজেএন হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই নারকীয় দৃশ্য দেখে কেউ শিউরে উঠলেন, আবার কেউ সহ্য না করতে পেরে বমি করতে শুরু করলেন। হাসপাতাল চত্বরে এহেন নারকীয় ঘটনায় এলকাজুড়ে ছড়ায় তীব্র চাঞ্চল্য।

Advertisement

[কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি, অভিযোগ দায়ের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিজনের মধ্যে দোষ চাপানোর পালা শুরু হয়েছে। এমজেএন হাসপাতালের সুপার জয়দেব বর্মন জানান, মানিক মিঁয়া নামে এক রোগীর সোমবার ভোররাতে অপারেশন করে হাত বাদ দেওয়া হয়। সেই কাটা হাত রোগীর স্ত্রী বাসনা বিবির হাতে তুলে দেওয়া হয়েছিল। বাদ পড়া হাতটি সৎকার করবেন বলে তিনি অপারেশন থিয়েটার থেকে সই করে নিয়েছিলেন। পরে তাঁরা কোথায় সেটা ফেলেছেন তা হাসপাতাল কর্তৃপক্ষের জানার বিষয় নয়। এদিকে বাসনা বিবি জানান, অপারেশনের পর তাঁর স্বামীর ডান হাত কাটা পড়ে। সেই হাত নষ্ট করে দেবেন বলে এক সাফাই কর্মী অপারেশন থিয়েটার থেকেই নিয়ে যান। পরে সেই হাত কোথায় ফেলেছেন, সেটা হাসপাতালের ওই সাফাই কর্মী বলতে পারবেন।

Advertisement

কোচবিহার-১ নম্বর ব্লকের পানিশালা এলাকার বাসিন্দা মানিক মিয়াঁ (৪৫) শিলং থেকে এক পরিচিত ব্যক্তির মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। রবিবার রাতে অসম-বাংলা সীমান্তে জোরাইমোর এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর অবস্থায় মানিককে এমজেএন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সোমবার ভোর চারটা নাগাদ অপারেশনে তাঁর হাত কাটা পড়ে। সেই হাত নিয়েই একদল কুকুরকে ছোটাছুটি করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা‌ এই ঘটনা দেখে ফেলায় তোলপাড় শুরু হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এই হাত আর উদ্ধার করা যায়নি। সারমেয়দের পেটেই স্থান হয় মানিক মিঁয়ার কাটা হাতের।

[বিনাটিকিটে ট্রেনে উঠলেই এবার হাজার টাকা জরিমানা!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.