Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Brics

‘খোয়াব হো তুম…’ ব্রিকসের গালা ডিনারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে কিশোর কুমার

নৈশভোজের আসরেও মোদির প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:২১

options
link
‘খোয়াব হো তুম…’ ব্রিকসের গালা ডিনারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে কিশোর কুমার zoom
আগেও কিশোরের এই গান গাইতে দেখা গিয়েছে ইব্রাহিমকে।
Advertisement

কিশোর কুমারের গান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে! সকলকে অবাক করে ব্রিকসের গালা ডিনারে পিয়ানোর সুরে তিনি গেয়ে উঠলেন, ”খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত…।” ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তবে যাঁরা মালয়েশিরা প্রধানমন্ত্রীর সম্পর্কে খোঁজখবর রাখেন তাঁরা খুব বেশি অবাক হননি। কেননা ইব্রাহিমের কিশোর-প্রীতি নতুন নয়। আগেও তাঁকে কিশোরের এই গানটিই গাইতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। ইব্রাহিম বারবারই জানিয়েছেন কিশোরের গানের কত বড় ফ্যান তিনি!

ইব্রাহিম নিজেই শেয়ার করেছেন ভিডিওটি। তাঁর গলায় কিশোর কুমারের গান শুনে খুশি নেটিজেনরাও। সেই সঙ্গেই ব্রিকসের গালা ডিনারের বন্ধুত্বপূর্ণ ছবিটিও যেন পরিস্ফূট করছে এই ভিডিওটি। বলে রাখা ভালো, ২০২৪ সালে এক সাক্ষাৎকারে ইব্রাহিমকে এই গানটিই গাইতে শোনা গিয়েছিল। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিন দেবিয়াঁ’ ছবিতে শচীন দেববর্মনের সুরে এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার। যা আজও একই রকম জনপ্রিয়, কিশোরের অসংখ্য সুপারহিট গানের মতোই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইব্রাহিম নিজেই শেয়ার করেছেন ভিডিওটি। তাঁর গলায় কিশোর কুমারের গান শুনে খুশি নেটিজেনরাও। সেই সঙ্গেই ব্রিকসের গালা ডিনারের বন্ধুত্বপূর্ণ ছবিটিও যেন পরিস্ফূট করছে এই ভিডিওটি।

এদিকে এদিন অষ্টাদশতম ব্রিকসের এক ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন ইব্রাহিম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, ”দেখতে পাচ্ছেন মোদি কত জনপ্রিয়। আমাকে যে কত মেসেজ ওঁর কাছে পৌঁছে দিতে হল।” তাঁর এই কথা থেকে পরিষ্কার, মালয়েশিয়াতেও ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কোন পর্যায়ে।

উল্লেখ্য, শনিবার ব্রিকসের নৈশভোজের তালিকায় ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের নানা পদ—যেমন খান্ডভি মিল-ফেই, কুম্ব গালোটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, বাজরা পোলাও, বিটরুট রাইতা, জিলিপির সঙ্গে ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম এবং শাহতুত ফিরনি। ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গ্রহণের পরপরই এই নৈশভোজের আয়োজন করা হয়। এই ঘোষণায় ব্রিকস নেতারা বিশ্ব শাসন ব্যবস্থায় সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলির জোরালো অংশগ্রহণের আহ্বান জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.