মা হয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা। আমেরিকা নিবাসী উদ্যোগপতি মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কে দীর্ঘদিন ধরেই রয়েছেন গ্র্যামিজয়ী এই তারকা। কিছুদিন আগে তাঁরা বাগদানও সেরেছেন। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সদ্যোজাতকে কোলে নিয়ে লেডি গাগার ছবি প্রকাশ্যে আসতেই খবর ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
তবে পপ তারকা যে মা হতে চলেছেন, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই পপ তারকার কোলে সদ্যোজাতকে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। ছবিতে দেখা গিয়েছে, শিশুটিকে একটি স্লিংয়ে নিয়ে হাঁটছেন গাগা। তাঁর সঙ্গে ছিলেন মাইকেল পোলানস্কিও। বেশ কয়েক মাস ধরেই জনসমক্ষে কম দেখা যাচ্ছিল গাগাকে। ফলে হঠাৎ সন্তানের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসায় অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। গাগা ও পোলানস্কি অবশ্য তাঁদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। এমনকী, তাঁদের সন্তান আসার বিষয়টিও এতদিন প্রকাশ্যে জানাননি তাঁরা।
এখনও পর্যন্ত কন্যা না পুত্র, তার নাম বা ঠিক কবে জন্ম হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি গাগা বা মাইকেল। ২০১৯ সালে গাগা ও মাইকেলের সম্পর্কের জল্পনা শুরু হয়। ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের বাগদান হয়। ২০২৫ সালের মার্চ মাসে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার শুরু করার ইচ্ছার কথা জানিয়েছিলেন গাগা।
বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘কুইন’-এর ‘রেডিও গা গা’ গানটি থেকে তিনি নিজের নাম অনুপ্রাণিত হয়ে ‘লেডি গাগা’ রাখেন স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা নামের এই গায়িকা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘দ্য ফেম’-এর মধ্যে দিয়ে সঙ্গীতের দুনিয়ায় আত্মপ্রকাশ তাঁর। আর প্রথম অ্যালবামেই বাজিমাত। এই অ্যালবামের ‘জাস্ট ড্যান্স’ এবং ‘পোকার ফেস’ গান দুটি তুমুল হিট হওয়ার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি লেডি গাগাকে। পরপর হিট গানের মধ্যে দিয়ে ক্রমেই বিশ্বের জনপ্রিয় তারকাদের সঙ্গে এক আসনে নিজেকে তুলে ধরেন তিনি। গানের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন লেডি গাগা।
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?