সুদূর চেন্নাইতে পালিয়েও শেষরক্ষা হল না। ভিনরাজ্যে গিয়ে পলাতক ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গতকাল, শনিবার রাতে। ধৃতের নাম শহিদুল শেখ। তিনি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে?
তৃণমূল আমলে শহিদুল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজি, পঞ্চায়েতে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের ভয় দেখানোও হত! স্থানীয় বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভোটের সময় হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারের ওই দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
ওই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শহিদুল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ফোনের লোকেশন ট্র্যাক করা চলতে থাকে। শেষপর্যন্ত পুলিশ জানতে পারে, চেন্নাই শহরে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এরপরই তাঁকে ধরতে হাসনাবাদ থানার পুলিশের একটি দল চেন্নাই রওনা হয়।
ওই শহরে পৌঁছে শনিবার রাতে শহিদুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃতকে আজ, রবিবার চেন্নাইয়ের আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে সোমবার হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে। আগুন লাগানোর ঘটনায় তার ভূমিকা এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশে বিএনপির মিছিলে ভারতকে নিশানা! রাষ্ট্রসংঘে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ তুলবেন তারেক?
-
অনলাইনে আনা খাবারেই ভরসা! পুজোয় গুনতে হবে অতিরিক্ত মাসুল, ঘোষণা জোম্যাটোর
-
জওয়ানের সংলাপ আউরে সিগনেচার টিউনে এন্ট্রি, গৃহপ্রবেশের আগেই বিগ বসে জীতুর ধামাকা!
-
এশিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ফেভারিট ভারতের মাথাব্যথা ফিল্ডিং
-
‘আমি তো কোনও নেতাদের পুজোতেও যাচ্ছি না’, রাজনীতিবিদদের পুজো উদ্বোধন নিয়ে কী বললেন দিলীপ?