আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে বিভীষিকা! বাইক আরোহীর থেকে ছিনতাইয়ের চেষ্টা! বাধা পেতেই বাইক আরোহীকে গুলি। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের দিল্লি পাবলিক স্কুলের কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম হরিদাস লায়েক। বয়স ৪৩ বছর। তিনি সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ির বাসিন্দা। শনিবার রাতে হরিদাসবাবু বাইকে করে আসানসোলের একটি বেসরকারি স্কুলে নৈশ ডিউটিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাইকে থাকা তিন মুখোশধারী দুষ্কৃতী তাঁর পথ আটকায়। সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেন হরিদাস। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে পরপর দু’ রাউণ্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি ওই ব্যক্তির পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে সেই অবস্থাতেই ধাওয়া করে দুষ্কৃতীদের ভিডিও তোলার চেষ্টা করেন তিনি। পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালানপুর থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় ইএসআই হাসপাতালে।
আরও পড়ুন:
এরপরই এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি ওয়েস্ট সানা আখতার, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় রাতের জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
টুইন টাওয়ারে হামলার আগে ভারতই ছিল লাদেনের টার্গেট! বিস্ফোরক নথি পেশ সিআইএ-র
-
রাস্তা নাকি দিঘি বোঝা দায়! সুতির রাজ্য সড়কে জাল ফেলে মাছ ধরলেন গ্রামবাসী
-
একার সিদ্ধান্তে জার্সির রং নীল থেকে কমলা! পদ খোয়ালেন হকি ইন্ডিয়ার সেই কর্তা
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের