বীরভূমের সঙ্গে সংযোগকারী রাস্তা। মুর্শিদাবাদের সুতি হয়ে বহু গাড়ি যাতায়াত করে। এমন গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল। রাস্তা না, দিঘি তা বোঝা দায়! কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ। তারই প্রতিবাদে সুতি এক নম্বর ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের তারামোড়ে জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ গ্রামবাসীর। রবিবার সকালের এই ঘটনায় গুরুকুল মডেল স্কুলের সামনে হাড়োয়া-বহুতালি কুসুমগাছি রাস্তায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রায় বছর খানেক আগে নয়াগ্রাম থেকে কুসুমগাছি ভায়া কালিতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। বরাদ্দ করা হয়েছিল প্রায় ৫ কোটি টাকা। কিন্তু ছাব্বিশ বিধানসভা নির্বাচন চলে আসে। আদর্শ আচরণবিধি লাঘু হয় রাজ্যজুড়ে। সব কাজ বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি সংস্কারের কাজও বন্ধ হয়। তবে অভিযোগ, ভোট মিটে নতুন সরকার গঠন। তারপরে প্রায় ৪ মাস হয়ে গেলেও ঠিকাদার আর কাজ শুরু করেননি। তার জেরেই বেহাল দশা এই রাস্তা।
আরও পড়ুন:
অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। হাঁটাচলা দায়, সেখানে গাড়ি নিয়ে যাওয়া দুষ্কর।হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এরই প্রতিবাদে স্থানীয় এক যুবক গোলাম নবী আজাদের নেতৃত্বে গ্রামবাসীরা রাস্তায় নামেন। তারা জমা জলে বড় বড় মাছ ছেড়ে জাল দিয়ে মাছ ধরেন। তাদের দাবি, প্রশাসন রাস্তা সারাতে ব্যর্থ, তাই রাস্তাতেই মাছ চাষ করা হোক। তাঁরা জানাচ্ছেন, বিডিও থেকে প্রশাসনিক স্তরে জানিয়ে কোনও লাভ হচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমি তো কোনও নেতাদের পুজোতেও যাচ্ছি না’, রাজনীতিবিদদের পুজো উদ্বোধন নিয়ে কী বললেন দিলীপ?
-
রনজি মরশুম শুরুর আগে কল্যাণীতে জোড়া প্রস্তুতি ম্যাচ বাংলার, প্রতিপক্ষ সিরাজরা!
-
ব্রিকসে চড়ছে কূটনীতির পারদ! ‘বিরল খনিজকে হাতিয়ার নয়’, জিনপিংকে পাশে নিয়েই বার্তা মোদির
-
‘অশ্রু কেবল সংখ্যালঘু’, চিন্ময় প্রভুকে নিয়ে নতুন কবিতায় গর্জে উঠলেন শ্রীজাত
-
স্বামীকে বাবা-মায়ের থেকে আলাদা থাকতে বাধ্য করা নিষ্ঠুরতা! মহিলাকে ভর্ৎসনা হাই কোর্টের