Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Dilip Ghosh

‘আমি তো কোনও নেতাদের পুজোতেও যাচ্ছি না’, রাজনীতিবিদদের পুজো উদ্বোধন নিয়ে কী বললেন দিলীপ?

রাজনৈতিক নেতারা পুজোর উদ্বোধন করবেন। গত তৃণমূল সরকারের আমল থেকে তেমনই দস্তুর হয়ে গিয়েছে। রাজ্যে পালাবদলের পর এবার প্রথম দুর্গাপুজো।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:০০

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:০০

options
link
‘আমি তো কোনও নেতাদের পুজোতেও যাচ্ছি না’, রাজনীতিবিদদের পুজো উদ্বোধন নিয়ে কী বললেন দিলীপ? zoom
রাজনীতিবিদদের পুজো উদ্বোধন নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? ফাইল ছবি
Advertisement

রাজনৈতিক নেতারা পুজোর উদ্বোধন করবেন। গত তৃণমূল সরকারের আমল থেকে তেমনই দস্তুর হয়ে গিয়েছে। রাজ্যে পালাবদলের পর এবার প্রথম দুর্গাপুজো। আগামী কাল, সোমবার গণেশপুজোর আয়োজনও হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছেন, রাজনৈতিক নেতাদের নয়, পুজোর উদ্বোধনে গুণীজনদের ডাকতে। সেই বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “আমি তো কোনও নেতাদের পুজোতেও যাচ্ছি না।”

এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তৃণমূল আমলে নেতাদের নামে দুর্গাপুজো পরিচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, একাধিক মন্ত্রী, জেলা তৃণমূলের নেতারাও পুজোর উদ্বোধন করতেন। বিজেপি সরকার পুজোকে রাজনীতি থেকে দূরে রাখার বার্তা দিয়েছে। বাংলার দুর্গাপুজোকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান শুভেন্দু অধিকারীর সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি কোনও রাজনৈতিক নেতাদের পুজোতে যাচ্ছেন না। এই কথা বলে, কাদের হাত দিয়ে পুজোর উদ্বোধন হতে পারে? সেই বার্তাও দিয়েছেন। দিলীপের কথায়, বিভিন্ন লোক আছেন, যারা পদ্মভূষণ, পদ্মবিভূষণ পেয়েছেন তাঁদের ডাকা উচিত। আগের সরকারও অনেক বিশিষ্টদের সম্মানিত করেছেন। তাঁদের যদি সব ঠিকঠাক থাকে, রাজনৈতিক আনুগত্য ছাড়া সেসব ব্যক্তিদেরও ডাকা হতে পারে। সাধুসন্তদের ডাকা যেতে পারে। এছাড়াও বহু সাধারণ মানুষ গ্রামেগঞ্জে ভালো ভালো কাজ করছেন। তাঁদের লাইমলাইটে আনা উচিত। তাঁরাই সমাজে উদাহরণ হবেন সমাজে।” দিলীপ আরও জানিয়েছেন, পুজোতে ক্রীড়াবিদদেরও আমন্ত্রণ জানানো উচিত। রাজনীতিতে যাঁদের ভালো ইমেজ আছে, তাঁদেরও ডাকা যেতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.