Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Tarique Rahman

বাংলাদেশে বিএনপির মিছিলে ভারতকে নিশানা! রাষ্ট্রসংঘে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ তুলবেন তারেক?

এই প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৩৯

options
link
বাংলাদেশে বিএনপির মিছিলে ভারতকে নিশানা! রাষ্ট্রসংঘে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ তুলবেন তারেক? zoom
ফাইল চিত্র।
Advertisement

প্রায় দেড় বছর ধরে ভারতে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নিজে অবশ্য দাবি করেছেন, ডিসেম্বরেই স্বদেশে ফিরবেন। তবু তাঁকে ফেরানোর ‘চাপের খেলা’ বজায় রাখতে চাইছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতিতে এমাসেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার সময়ও তিনি এই প্রসঙ্গ তুলতে চাইবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে একসপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন তারেক। ২২ সেপ্টেম্বর তাঁর মার্কিন মুলুকে পা রাখার কথা। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখতে পারেন তিনি। মনে করা হচ্ছে, রাষ্ট্রসংঘে প্রথম ভাষণে অবধারিত ভাবেই উঠে আসবে ছাত্র আন্দোলন, হাসিনা সরকারের পতনের মতো নানা ইস্যু। এবং সেই সঙ্গেই তিনি দাবি উত্থাপন করতে পারেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, দু’বছরেরও বেশি সময় ভারতের আশ্রয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে তাঁর বিচার হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ নিয়ে ইতিমধ্যে দু’দেশের মধ্যে চাপানউতোর পর্ব চলেছে। হাসিনা নিজে গত ৫ আগস্ট দিল্লি থেকে ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা নিয়েই তিনি ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার মাসে দেশে ফিরবেন। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি আমার নিজের দেশে ফিরতে চাই। আমি ফিরবই। ডিসেম্বরের মধ্যেই আমার ফিরে যাওয়ার ইচ্ছা। আমি কি সারা জীবন বিদেশে পড়ে থাকতে পারি?”

এই অবস্থায় ভারতের উপরে চাপ বাড়াতেই তারেক রাষ্ট্রসংঘেও বিষয়টি তুলবেন বলে মনে করা হচ্ছে। এদিকে শুক্রবার ঢাকা সহ বাংলাদেশের একাধিক জেলায় বিএনপিৃর মিছিলে ভারতকে নিশানা করে দাবি তোলা হয় ‘ভারত যদি বন্ধু হও, খুনিদের ফেরত দাও।’ মিছিল থেকে আওয়ামি লিগকেও নিশানা করা হয়েছে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.