মন্দারমণির রিসর্টে মধুচক্র! পর্দাফাঁস করল পুলিশ। অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অসমাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক। এই চক্রে আর কারা কারা জড়িত? তা জানতে তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে একটি রিসর্টে অভিযান চালায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সেখানে আগে থেকেই ছিলেন ৮ তরুণী। অভিযোগ, রাত নামলেই লাস্যময়ীদের ভিড় বাড়ত রিসর্টে। চলত মদের ফোয়ারা। টাকা দিলেই মিলত পছন্দমতো সঙ্গী। তরুণীদের নিয়ে চালানো হত মধুচক্র! পাশাপাশি মানবপাচারেরও অভিযোগ উঠেছে ওই রিসর্টের বিরুদ্ধে। ঘটনায় যুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনুযায়ী, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণীদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হয়েছে। মন্দারমণি ও তার আশপাশের এলাকায় মধুচক্রের অভিযোগ নতুন নয়। আগেও বহুবার বিভিন্ন হোটেলে একই অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তরুণীদের। গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার-সহ অনেকে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একই অভিযোগে মন্দারমণির পাশের এলাকা চাউলখোলা এলাকায় রামনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোট ২২ জন মহিলাকে আটক করা হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে মন্দারমণির একটি হোটেল থেকে ম্যানেজার-সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুলাই মাসেও মন্দারমণির বেশ কয়েকটি হোটেলে রাতভর অভিযান চালিয়ে ১২ জন যুবক এবং ৬ জন যুবতীকে গ্রেপ্তার করা হয়। এবার আরও একবার এক হোটেলে অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একবার নয়, তিনবার মহিষাসুরের দম্ভ চূর্ণ করেছিল মহামায়ার ত্রিশূল! কী বলছে কালিকা পুরাণ?
-
গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়েছিলেন ‘অ্যানিম্যাল’ রণবীর!
-
সবচেয়ে কষ্টের রাত কোনটা? প্রশ্ন শুনেই চোখ ছলছল! সামলে নিয়ে উত্তরে মন জিতলেন স্মৃতি
-
পুজোর আগে রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, হটস্পট বেছে বেছে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্যদপ্তর
-
মা নিজে এসেছিলেন শাঁখা পরতে! দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে হর-পার্বতী পুজোর আশ্চর্য কাহিনি