Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Smriti Mandhana

সবচেয়ে কষ্টের রাত কোনটা? প্রশ্ন শুনেই চোখ ছলছল! সামলে নিয়ে উত্তরে মন জিতলেন স্মৃতি

কী উত্তর দিলেন ভারতীয় ক্রিকেটের 'রানি'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:২৯

options
link
সবচেয়ে কষ্টের রাত কোনটা? প্রশ্ন শুনেই চোখ ছলছল! সামলে নিয়ে উত্তরে মন জিতলেন স্মৃতি zoom
স্মৃতি মন্ধানা।
Advertisement

বিয়ের রাত পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। হবু স্বামীকে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আবিষ্কার! তারপরই বিয়ে ভেঙে দিয়েছিলেন স্মৃতি মন্ধানা। ৮-৯ মাস কেটে গেলেও, এই নিয়ে আজও মুখ খোলেননি ভারতীয় মহিলা ক্রিকেটের ‘রানি’। কিন্তু মনের মধ্যে আজও নিশ্চয়ই যন্ত্রণা রয়েছে। “সবচেয়ে কষ্টের রাত কোনটা? শেষবার কবে কেঁদেছেন?” প্রশ্ন শুনেই আবেগপ্রবণ হয়ে পড়লেন স্মৃতি। তারপর? কী উত্তর দিলেন?

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা দল। তার মধ্যেই প্রকাশিত হয়েছে রাজ শামানির সঙ্গে স্মৃতির পডকাস্ট। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, “সবচেয়ে কষ্টের রাত কোনটা ছিল? অন্য উত্তরগুলো তাড়াতাড়ি দিলেও এই ক্ষেত্রে একটু সময় দেন। কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন। যেন চোখের জল সামলাচ্ছেন। তবে সামলে উঠে বলেন, “হয়তো বিশ্বকাপের কোনও একটা ম্যাচের রাত।” তারপর হাসিমুখে বলেন, “আমি শুধু ক্রিকেট নিয়েই কথা বলব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্মৃতির উত্তর শুনে ভক্তরা গতবছরের নভেম্বরে ফিরে যাচ্ছেন। পলাশ মুছলের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যেও মাতামাতি ছিল। কিন্তু বিয়ের আগের দিন রাতে নাকি অন্য নারীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। অসুস্থ হয়ে পড়েন পলাশের বাবা। তারপর বিয়ে ভেঙে দেন স্মৃতি। স্মৃতি যদিও কখনও এই নিয়ে মুখ খোলেননি। কঠোর মানসিকতার পরিচয় দিয়ে ক্রিকেটে ফিরে আসেন। এবারও তাই করলেন। 

এই পডকাস্টে স্মৃতি আরও বলেন, “আমি সিনেমা দেখে কাঁদি। ‘মুসাফির কাফে’ দেখে কেঁদেছি।’ কিন্তু কখনও নিজের জন্য চোখের জন্য ফেলিনি। আমাকে দেখে খুব ঠান্ডা মাথার বলে মনে হয়। তবে আমি খুব রেগে যাই। আমি কাউকে জ্বালাই না। আমিও চাই না, কেউ আমাকে রাগিয়ে দিক। আমি হয়তো প্রতিশোধ নেব না। তবে আমি ভুলেও যাব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.