মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ফেভারিট হিসাবেই নামছে ভারতের মহিলা দল। রবিবার চূড়ান্ত যুদ্ধের তাদের সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে ভারত জেতার জন্য তাকিয়ে আছে ফর্মে থাকা শেফালি বর্মা ও দীপ্তি শর্মার উপর। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছেন। শেফালি দু’টি হাফ সেঞ্চুরি সহ ১৬৮ রান করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে উইকেটও নিয়েছেন তিনি। ভারতের অপর ব্যাটার স্মৃতি মান্ধানাও ফর্মে আছেন। তিনি একটি সেঞ্চুরি সহ ১৫৪ রান করেছেন। আর দীপ্তি শর্মা টুর্নামেন্টের সবথেকে বেশি উইকেট নিয়েছেন। তিনিই ভারতীয় বোলিংয়ের সেরা বাজি। শ্রী চরণীও ছন্দে আছেন।
সাতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর সতীর্থদের কাছে আহ্বান জানিয়েছেন, নিজেদের শক্তির উপর আস্থা রাখতে। তাঁর বক্তব্য, “গতবার ফাইনালে আমাদের বিরুদ্ধে ওরা দুর্দান্ত খেলেছিল। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলে বাজিমাত করেছিল। তবে আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি। আর টি-টোয়েন্টি ফরম্যাটে যে দল নির্দিষ্ট দিনে ভালো খেলবে, তারাই জিতবে। কোনও সন্দেহ নেই, টুর্নামেন্টের সেরা দু’টি দলই ফাইনাল খেলছে। সত্যি কথা বলতে কী, দুই দলের মধ্যে পার্থক্যও খুব বেশি নেই।” দুটি দলই অপরাজিত অবস্থায় ফাইনালে উঠে এসেছে। তবে চূড়ান্ত যুদ্ধের আগে শ্রীলঙ্কাকে নিয়ে সতর্কতা
অবলম্বন করছে ভারতীয় শিবির।
আরও পড়ুন:
কারণ, ২০২৪ সালে এই শ্রীলঙ্কার কাছেই ৮ উইকেট হারতে হয়েছিল ভারতকে। সেই হারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি ভারতীয় ক্রিকেটারদের মন থেকে। চলতি প্রতিযোগিতায় চামারি আত্তাপাত্তুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা প্রতিটি ম্যাচেই দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। সেমিফাইনালে পাকিস্তানের মধ্যে সমস্যার মধ্যে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে ভারত অধিনায়ককে চিন্তায় রাখবে দলের ফিল্ডিং এবং সামগ্রিকভাবে ব্যাটিং ফর্ম। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে চারটি ক্যাচ পড়েছে ভারতীয় ফিল্ডারদের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ভারতীয় ফিল্ডিং মোটেই ভালো হয়নি। তারা তিনটি ক্যাচ ফেলেছিল। হংকং ম্যাচেও ক্যাচ পড়েছিল দু’টি। ফলে ফিল্ডিং নিয়ে ভারতীয় শিবিরের দুশ্চিন্তা থাকছেই। ব্যাটিংয়ে স্মৃতি এবং শেফালি ছাড়া দলের বাকিরা ভালো শুরু করেও বড় রান করতে পারছেন না। যা চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত ঘোষণা করেছিল আমরিকা, ৯/১১-র বর্ষপূর্তিতে প্রকাশ্যে লাদেনপুত্রের ভিডিও!
-
হাসপাতালের বাথরুমে রোগীর ঝুলন্ত দেহ! অস্বাভাবিক মৃত্যু ঘিরে শক্তিনগরে শোরগোল
-
ঢাকের বোলে আত্মপরিচয়! মহিলা ঢাকিদের বাদ্যিতেই নতুন পরিচিতি পেল বীরভূমের এই গ্রাম
-
পুজোয় খারাপ খাবার পেলেই সরাসরি অভিযোগ, টোল ফ্রি নম্বর চালু হুগলি জেলা প্রশাসনের
-
অন্যত্র সম্পর্কে লিপ্ত প্রেমিকা! সন্দেহের বশে ‘খুন’, দেহ লোপাটের চেষ্টায় গ্রেপ্তার প্রেমিক