Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
252 unauthorized madrasa Close notice

বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার

সমীক্ষা বলছে, রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:৩৬

options
link
বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার zoom
এআই ছবি।
Advertisement

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলিতে পরিকাঠামো যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফাতেই ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করেছে সরকার। এই মাদ্রাসাগুলির বেশিরভাগই ‘খারিজি মাদ্রাসা’ বলে খবর। আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়েছে।

রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়। মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের পদক্ষেপ নেয় দপ্তর।

গত ২২ জুলাই কলকাতা সহ রাজ্যের সব জেলায় মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালায় রাজ্য সরকারের ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর’। সেই সমীক্ষার রিপোর্টচেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়। মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের পদক্ষেপ নেয় দপ্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমীক্ষায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া নোটিসের কপি। অন্যদিকে, যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে, তাদেরও যথেষ্ট পরিকাঠামো গলদ রয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, কত অনুমোদনপ্রাপ্ত এবং কত অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে, তা সমীক্ষা করতে হবে। এরপরই জেলায় জেলায় শুরু হয় যাচাই পর্ব। সমীক্ষায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া নোটিসের কপি। অন্যদিকে, যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে, তাদেরও যথেষ্ট পরিকাঠামো গলদ রয়েছে। নিজেদের প্রমাণ করতে না পারলে সেই সমস্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, “কলকাতাৎ পাশাপাশি ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত মাদ্রাসার অনুমোদন রয়েছে তা সেগুলি চালু রয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.