এবার কি নাছোড় বৃষ্টি বিদায় নেওয়ার পালা? ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী চার-পাঁচদিনে বৃষ্টি আরও কমবে বলে খবর। তাহলে কি এবার বর্ষার বিদায় নেওয়ার পালা?
হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ দক্ষিণ ছত্রিশগড়ে অবস্থান করছে। বাংলার উপর আর সেটির কোনও প্রভাব নেই। মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত। আজ, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কাল, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি থাকলেও কোনও প্রলয় হওয়ার আশঙ্কা নেই। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী পাঁচদিনে বৃষ্টি আরও অনেক কমে যাবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও। তবে পার্বত্য অঞ্চলে বৃষ্টি চলবে বলে খবর। আজ, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বলার সতর্কতাও রয়েছে। মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?