সৌরভ মাজি, বর্ধমান: ক্ষণিকের ঝড়ে তছনছ বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। কোথাও বাড়ির চাল উড়ল। কোথাও অস্থায়ী সাঁকো থেকে দামোদরে পড়ল গাড়ি। কোথাও বাজ পড়ে মৃত্যু হল যুবকের। সবমিলিয়ে স্বস্তির বৃষ্টিতেও একের পর এক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে।
রবিবার সকাল থেকেই আকাশে কালো মেঘ। শুরু হয় ঝড়ও। সেই সময় জামালপুরে দামোদরের উপরের অস্থায়ী সাঁকো দিয়ে একটি গাড়ি অমরপুরের দিক থেকে আসছিল। দমকা হাওয়ায় উলটে দামোদরে পড়ে যায় গাড়িটি। যার জেরে জখম হয়েছেন দুজন। একজনের নাম পরিচয় জানা গিয়েছে। তপন দে। তিনি স্থানীয় তৃণমূল কর্মী। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা জামালপুরের ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকায় একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে ঝড়ে। জেলা প্রশাসনের তরফে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী পেত দেশ! কেন কুরসি অধরাই থেকে যায় প্রণবের?]
ঝড়বৃষ্টির সময় গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন পাল্লার ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা ভীম কর। বাজ পড়ে পথেই মৃত্যু হয় তাঁর। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান ছাড়াও হুগলি ও গাইঘাটাতেও দুজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?